বিস্তৃত কবিতার মাঝে মিশে থাকা চেতনায়,
কলমের অগ্রে মিশে থাকা ভাবনায়,
স্বাধীনতার সবটুকু স্বাদ মেখে দেই।
তবুও কোথায় যেন বিষাদের তিক্ত স্বাদ।
খুজিঁ , শুধুই খুজেঁ ফিরি অপূর্ণতাকে।
সাদা কাগজের বুকে কোথায় যেন-
অপূর্ণতার এক কালিমা রেখা খুঁজে পাই।
ক্ষুদ্র কালিমার সেই রেখার বিকৃত হাসি
স্বাধীনতার বিস্তৃত হাসিকে যেন মলিন করে দেয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




