somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ অনুষ্ঠান : প্রতিভা অন্বেষণের পাশাপাশি ইঁচড়ে পাকা বানানোর প্রক্রিয়াও চলেছে

১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সম্প্রতি শেষ হয়ে গেল ম্যারিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজ। চ্যানেল আই প্রায়ই এধরনের আয়োজন করে থাকে। এসব আয়োজনের ফলে অনেক প্রতিভাবান শিল্পী বেরিয়ে আসছে সন্দেহ নেই। কিন্তু সমস্যা হলো, প্রতিভা অন্বেষণের প্রক্রিয়ায় রয়েছে যথেষ্ট গলদ।

এসব প্রোগ্রামে ভারতীয় চ্যানেলগুলোর অনুকরণ চলে পুরোদমে। মঞ্চের সেট আপ গেট আপ থেকে শুরু করে শিল্পী-উপস্থাপকদের সাজ-সজ্জা, উপস্থাপনা, বিচারকদের কমেন্ট, প্রতিযোগীর অনুভূতি প্রকাশ সবই ভারতীয় চ্যানেলগুলো থেকে ধার করা। তাতে তেমন কোনো সমস্যা নেই। সমস্যা হলো, ক্ষুদে গানরাজ অনুষ্ঠানে এবারে বাচ্চাদের দিয়ে যেসব গান গাওয়ানো হয়েছে, সেসব গানের অধিকাংশই তাদের বয়সের সাথে অসামঞ্জস্যপূর্ণ ছিল। মাঝে মাঝে শিশুদের কণ্ঠ থেকে কোনো কোনো গান শুনে সচেতন দর্শকরা চরম বিব্রত হয়েছেন। যেমন, একদিন এক মেয়ে শিশুশিল্পীর কণ্ঠে শুনলাম এরকম একটি গান, "নারীর যৌবন জোয়ারের পানির ন্যায়, আজ আছে কাল নেই...."। তবে, গানটি শুনে দর্শকরা বিব্রত হলেও প্রোগ্রামের উপস্থাপিকা ও বিচারকমণ্ডলী কিন্তু তেমনটি বোধ করলেন না, বরঞ্চ মজাই পেলেন। আরেকদিন আরেক ক্ষুদে শিল্পী গাইল, কাল সারারাত ছিল স্বপ্নের রাত। এভাবে অনুষ্ঠানের প্রতিটি পর্বেই কোমলমতি শিশুদের দিয়ে এমনসব গান গাওয়ানো হয়েছে, যা মোটেই এই বয়সী বাচ্চাদের গাওয়াটা শোভনীয় নয়।

আরেকটি ব্যাপার হলো, এই অনুষ্ঠানের ফলাফল ঘোষণার প্রতিটি পর্বে বড়দের প্রতিযোগিতার আদলে ছোটদেরও প্রচণ্ড মানসিক চাপে রাখা হতো। চাপ সহ্য করতে না পেরে একদিন এক বাচ্চাকে স্টেজেই পড়ে যেতে দেখেছি।

সর্বোপরি, যেসব শিশু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে শেষ পর্যায় পর্যন্ত উঠে এসেছিল, এদের অনেকের মাঝেই শিশুসুলভ আচরণ আর দেখা যায় নি। বড়দের অনুকরণ করতে করতে পরবর্তীতে কথাবার্তা ও আচার-আচরণে এরা হয়ে উঠেছিল অদ্ভূত রকমের।

প্রতিভা অন্বেষণের কর্মসূচি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে এক্ষেত্রে অন্যদের হুবহু অনুকরণ না করে নিজেদের সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখেই তা করা উচিত। ছোটদের অনুষ্ঠানকে বড়দের অনুষ্ঠানের অনুকরণে সাজালে তা দেখতে অত্যন্ত দৃষ্টিকটূ হবে এটাই স্বাভাবিক।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৯
১২টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×