অতঃপর বাৎসরিক কাগুজে পতাকারা পদপিষ্ট,
কাগুজে পতাকারা নির্বিকার,
তাদের অব্যক্ত চিৎকারের দাম শিক্ষিত প্রজন্ম জানে না,
কাগুজে টাকা বিনা সবই মূল্যহীন,
স্বাধিকারবোধে স্বীয় সত্ত্বা বিসর্জিত হয় বুদ্ধিবৃত্তির আড়ালে,
বিশাল ঘরে একটুও জায়গা হয় না অর্থে কেনা লাল সবুজের কাগজের,
তবে ছেচল্লিশ বছর আগে রক্তের দামে কেনা জাতির সামষ্টিক প্রতীকের মূল্য কি যৎসামান্য?
তারা কি জানে না রক্ত দিয়ে কেনা ঐ কাগজের মূল্য কত?
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



