somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ ণু র ম্য – ১

২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(১)
বিছানায় শুয়ে আকাশ পাতাল ভাবছি, খুঁজে যাচ্ছি গল্পের প্লট হঠাৎ চিন্তায় ছেদ পড়ল কলিং বেলের শব্দে । মা গিয়ে দরজাটা খুলল আর আমি আবার চিন্তার ঘরে বন্দি হলাম । আবার বাধা পড়ল মার উচ্চ কন্ঠে । আমার মা সাধারণত উচ্চস্বরে কথা বলে না । বেপারটা বুঝার জন্য ড্রয়িং রুমে গেলাম । দেখি বেস স্মাট দুটো ছেলে মেয়ে বসে আছে , তারা আমার মাকে কোন বেপারে কনভিন্স করার চেষ্টা করছে। আগ্রহ নিয়ে বসলাম । মার কাছে ব্যার্থ হয়ে মেয়েটা মিষ্টি করে হাসি দিয়ে আমাকে বোঝানো শুরু করল । মুদ্দা কথা যা দাড়াল তা হল তারা কিছু বিদেশি বই বাজারের চেয়ে কম মূলে বিক্রি করতে এসেছে । মার ধমকে আমার হুস হল । তোমার কাছে কি বই গুলো নেই ? আছে । তাহলে ? আমি তখন বললাম “ দেখুন আপু আমার কাছে এর অনেক গুলো বই ই আছে । বাকি গুলো আসলে আমার দরকার নেই । মেয়েটি হেসে হেসে বলল “ ভাইয়া বই কি কোন দিন অদরকারি হয় ? নেন না একটা ।” মা আমাকে ধমক দিয়ে ভিতরের রুমে পাঠিয়ে দিল । ছেলে মেয়ে দুটোকেও বিদায় করল । মা বিরবির করতে করতে তার রুমে চলে গেল । পরে অবশ্য জানতে পারলাম আমাদের পাশের ফ্ল্যাটের আন্টির কাছে তারা ২০০০টার বই বিক্রি করে গেছে । আন্টি বাসায় একা থাকে , তার ছেলে থাকে বিদেশে । আন্টিকে যখন জিজ্ঞাসা করলাম কিনলেন কেন ? কি করব বাবা আমি না করতে পারিনি , কি সুন্দর করে কথা বলছিল। অথছ এই আন্টি বাজারে আলুর কেজি এক টাকা কমানোর জন্য রীতিমত ঝগড়া বাধিয়ে দেয় ।

(২)
বন্ধুর কোচিংয়ে ক্লাস নিয়ে অফিস রুমে এসে দেখি ছোটখাট জটলা । ভাবলাম কোর অভিভাবক বোধয় তার সন্তান ভর্তি করাতে এসেছে । বসার পর বুঝলাম আসল বেপার টা । ঐ বই বিক্রেতার দল এসেছে বই বিক্রি করতে , তবে এরা আমার অপরিচিত । আমার বাসায় যারা গিয়েছিল এরা তারা না । আমি বসে খুব মনোযোগ দিয়ে আমার বন্ধু আর বই বিক্রেতার কথোপকথন শুনছি
ভাই খুব কম দামে Encyclopaedia Britannica দিচ্ছি।
লাগবে না । আমার মোবাইলে Encyclopaedia Britannica আছে ?
তাতে কি ভাইয়া ? বইয়ে যে সুবিধা তা কি মোবাইলে পাবেন ?
আমার মোবাইলে সার্চ দেয়া যায় , আমার যে information দরকার তা আমি সঙ্গে সঙ্গে সার্চ দিয়ে বের করতে পারি । যা আপনার এই মোটা বই থেকে বোধয় সম্ভব না। আপনারে এ বইতে কি সার্চ অপশন আছে ?
না ।
যে দিন সার্চ অপশন দিতে পারবেন সেই দিন আইসেন আমি এক কপি নিব,কথা দিচ্ছি ।
ছেলে মেয়ে দুটো ঘর থেকে বের হবার পর পরই হাসির রোল উঠল ।
১৯-০৮-২০১৩
আ ব্দু ল্লা হ - আ ল - দু র রা নী স নি
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×