somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনাদিয়া দ্বীপের একটি মামলার অনুমোদনের জন্য প্রয়োজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়? তাহলে জঙ্গী দমন হবে কিভাবে?

২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জঙ্গী ও সন্ত্রাস দমনে মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক চেষ্টা করলেও আতঁকে উঠলাম এ বিষয়টি জেনে। তাহলে ভেবে দেখুন রাজধানী থেকে ৯০০ মাইল দুরের টেকনাফ এর সোনাদিয়া দ্বীপের একটি জঙ্গীর গ্রেফতারের পর সন্ত্রাস দমন আইনে মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের অনুমোদন গ্রহন করতে হবে। এবার বুঝলাম জঙ্গী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কেন মামলা হয় না, হলে কেন দূর্বল মামলা হয় বা বিভিন্ন অজুহাতে তারা ছাড়া পেয়ে আবার দেশ বিরোধী কার্যক্রমে পূর্ণ উদ্যমে বারংবার জড়িয়ে পড়ে। জেনে অবাক হলাম, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিলের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এ মামলার অনুমোদন নিয়ে বিভ্রান্তি তৈরী হয়েছে। কোন মন্ত্রণালয়ের কাছে অনুমোদন চাইতে হবে, কে চাইবেন-এ নিয়ে তদন্ত ও বিচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্পষ্ট ধারণা না থাকার কারণে বেশ কিছু মামলার বিচারকাজ ঝুলে আছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে, অনুমোদন না নিয়ে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। অনুমোদন নেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে আদালতে এসব অভিযোগপত্র পাঠানোর পর। কিছু ক্ষেত্রে আদালত স্বপ্রণোদিত হয়ে অনুমোদন চাইছেন, কিন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে না চেয়ে তা চাওয়া হচ্ছে আইন মন্ত্রণালয়ের কাছে। বিষয়টি আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত না হওয়ায় ওই মন্ত্রণালয় সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছে।

সন্ত্রাসবিরোধী আইনের ৪০(২) ধারায় বলা হয়েছে, 'সরকারের পূর্বানুমোদন ছাড়া কোনো আদালত এই আইনের অধীনে কোনো অপরাধ আমলে নিতে পারবে না।' এই অনুমোদন কিভাবে নিতে হবে, সেটি স্পষ্ট করতে গত ফেব্রুয়ারি মাসে একটি পরিপত্র জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, এ আইনের অধীনে মামলা দায়ের করার সময় মহানগরের ক্ষেত্রে পুলিশ কমিশনার এবং সব জেলার ক্ষেত্রে পুলিশ সুপার জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে প্রস্তাব পাঠাবেন। জেলা ম্যাজিষ্ট্রেট এরপর তা অনুমোদনের জন্য পাঠাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রধানমন্ত্রী একা নয়, সন্ত্রাস নির্মূলের এসব নিয়ে আমাদের সবাইকেই ভাবতে হবে। মিটিং মিছিলের থেকে এসবের প্রয়োজন সবার আগে।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×