১১.
অনিবার্যভাবে ঘটে চলেছে ক্ষয়।
জীবন তুচ্ছ করার ভয়ে,
থামতেই হয়।
১২.
এভাবেই শুরু
দিগন্তে তাকিয়ে, জীবনের দিকে হাঁটা।
১৩.
আমি বোমার তলে, আর সে উড়ে যায় তোমার কোলে।
১৪.
বাতাসের ভিতরে বাতাস, আকাশের ওপারে আকাশ।
আমার মাঝে আমি।
১৫.
দীর্ঘ রাত জমে চিন্তার লাশ
সর্বনাশ।
১৬.
হায়রে অভাগা দেশ।
হাইওয়েতে সাইকেল চালায় দু'হাত তুলে বেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



