somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তচিন্তা (আত্মকথন) !!!

২৬ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি স্পস্ট ভাবে স্বীকার করছি
কাব্যকে ঘৃণা করি
আমি ও আমার মতো কবিদের |
আমি লিখে বা চিন্তায় যা প্রকাশ করি
তার কিবাই মেনে চলি |
আমি নিজেকে ও অন্য কবি লেখকদের দেখি
আমরা কাব্য করি
রঙ বাহারি কথার চালান হয় হর-হামেশাই |
আমি এই যে এসব লিখছি
আমার ভেতরটা কাঁদছে
কিছু না করতে পারার ক্ষোভে |
আমরা কাব্য করি
ক্ষুধার্ত মানুষের বুভুক্ষা নিয়ে |
আমায় একবার দেখতে হয়েছে …
(ছবিটি একটি কবিতার সাথে আটকে ছিলো)
একটি নারীর শুকিয়ে যাওয়া শরীর |
অন্নের অভাবে আর কষ্টে |
আর সেই নারীর কথা
ক্ষুধার কথা
অভাবের তিক্ত কথাগুলি
সোচ্চারে ঘোষণা করে লেখা
সেই কবিতাটি পড়ে আমি কেঁদেছি
এবং বলেছি
দারুণ লিখেছে |
কিন্তু কবিতাটি কি নিদারুণ ছিল না ?


আমি ও আমার মতো কবিরা
নারী ও প্রকৃতিকে
আষ্টেপৃষ্ঠে বেঁধে
তুলনায় মাত্রা ছাড়িয়ে
একের পর এক কবিতা লিখি
আর সেইসব পড়ে
আমি জানি …
কোন অঞ্জাত নারীও পুলকিত হয় |
আর পুরুষেরা সেই সব প্রেমে ব্যবহার করে
ছড়িয়ে ছিটিয়ে দেয় |
আমরা উপভোগ করি এসব |
আর নারীরা সমাজে লাঞ্ছিত হলে ;
না রুখে (বাহুজোড় কম বলে কি)
তীব্র প্রতিবাদ করি
কবিতার ভাষায়
আবার সেই পুনরাবৃত্তি
দারুণ কবিতা |
কিন্তু পুরো ব্যাপারটাই কি নিদারুণ নয় ?

আর দেশ নিয়ে যত কবিতা লিখেছি
আমি ও আমার মতো কবিরা |
আর তাতে যতজন
তেতেছে … জেগেছে
জ্বলেছে দেশপ্রেমের আগুনে |
বদলে ফেলতে চেয়েছে ভুল ও পশ্চাৎপদতা |
আমি ও আমার মতো কবিরা
তার সমপরিমানে বুড়ো আঙুলটাও চুষিনি |
এবং এসব আমি দুর্বলতা ঢাকতেই লিখছি |
লিখছি নিজেকে ঘৃণা করি বলে |

‘সময়’ অদ্ভুতভাবে ভাবনা নিয়ে খেলে |
কারন … কিছু আগের বোধটা পাল্টে যাচ্ছে |
ভাবছি বেশ হল এই কবিতাটি |
পরে আমি যখন আবার কাঁদব
‘সময়’ যখন আবার পাল্টে যাবে |
যাবে নিশ্চয় |
নিমগ্ন কষ্টে আমি কাঁদব |
নিজেকে ধিক্কার দিতে দিতে |
তখন এই কবিতাটি …
একটা অজুহাত দাঁড়া করাতে
আমাকে সাহায্য করবে |
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×