কী অদ্ভূত সময় , দেখেছ
চারিদিকে নারীরা হচ্ছে লাঞ্চিত
আরেকদিকে মানববন্ধন
করুণার পাত্র বানানোর
কত বড় আয়োজন ।
মুল্যবোধের পরিবর্তন নেই
নেই শুভ্র চেতনা
শুধু মন ভোলানো কিছু
ফাপা ঘোষণা ।
নারী আজ পণ্য
শুধুই লোক দেখানোর জন্য
কি বিজ্ঞাপনে
কি মাঠে ময়দানে ।
এসিড , সণ্ত্রাস
আর ধর্ষণে তারা
ফেলছে দীর্ঘশ্বাস
বিকৃত কিছু মানুষের যেন
মেটেনা তবু আঁশ ।
রাষ্ট্রযন্ত্র আজ অসহায়
শীর্ষ পদে নারী থেকেও
কেন তবে এত ভয় ?
নারীর আছে স্পৃহা
নারীর আছে শক্তি
নারী যে মা
তার প্রতি কত ভক্তি ।
ঐ নপুংশকের দল
যাদের নেইকো বুকে বল
হীনস্বার্থ চরিতার্থ করে
করে শত ছল ।
আহাঃ হাঃ হাঃ বেচারা
মায়ের জাতির কাছে সে আজ
কুলাঙ্গার , হতচ্ছাড়া ।
নেই কোন আর
অধিকার তার
মায়ের প্রতি শ্রদ্ধা
কী বিভীষণ
এত আপন
মাকে অবজ্ঞা ।
প্রীতিলতা, ইলা মিত্র
ছিল যে নারীর গোত্র
তাকে কি যায় অবহেলা ?
অর্ধ পৃথিবী চুপিসারে তারা
জ্বালছে আলোকমালা ।
নারীর প্রতি চাই সমমর্যাদা
সম অধিকার , সম পথ সদা
তবেই ধরা এগিয়ে যাবে
তবেই নারীর সঙ্গ পাবে ।
(নারী দিবসকে সামনে রেখে পৃথিবীর সকল নারীর প্রতি রইল অসীম শ্রদ্ধা ।)
স্কেচ : সংগৃহীত ।
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।