somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভেঙ্গে মোর ঘরের চাবি কে আমারে নিয়ে যাবি

১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসন্ন সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পেতে জামাতের সামনে প্রধান বাধা কি?
১/ বিএনপি
২/ ৭১
৩/ ভারত
৪/ মাঠে না থাকা আওয়ামী লীগ।

স্বাধীনতার পরে মানে ৭৫’র পর থেকে জামাত ক্ষমতার স্বাদ নিতে পারেনি। আসলে তেমন সুযোগ পায়নি। প্রতিবারই তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ৭১ সালে তাদের ভূমিকা। ৯১’এ বিএনপির বদান্যতায় সামান্য সুযোগ পেয়েছিল। কিন্তু এতে ক্ষুধা মেটার কথা না। তারা চায় বাংলাদেশের সংসদে পূর্ণমাত্রায় আধিপত্য নিতে। এতদিন বৃহৎ দুইটি দল আওয়ামী লীগ এবং বিএনপির চাপে তাদের সামনে আসার সুযোগ হয়নি। এবার আওয়ামী লীগ নাই। তাই বিএনপি এবং জামাতই মাঠে প্রধান দু’টি দল।

দেখা যাচ্ছে জামাতের সামনে প্রধান বাধা বিএনপি। কিন্তু দেশের মানুষ বিএনপিকে আগে ক্ষমতায় দেখেছে। তাদের কর্মকাণ্ড কারো অজানা নয়। গত ১৫ মাসে আরো বেশি করে বিএনপি’র রূপ দেখতে পেয়েছে জনগণ। তাহলে কি বলা যায় বিএনপি নামক বাধা সহজেই তারা কাটিয়ে উঠতে পারবে?

৭১ সালে জামাতের ভূমিকা নিয়ে এতদিন জনগণ খোটা দিয়েছে। জেনজি প্রজন্ম সে ভূমিকাকে বড় ব্যাপার মনে করে না। "তুমি কে আমি কে রাজাকার রাজাকার” স্লোগানই সেটা প্রমাণ করে দেয়। জেনজিদের বড় একটা অংশ এখন ক্ষমতায়। তারা ৭১ সালের বিষয়টা সেটলমেন্ট করতে চায়। তাছাড়া ৭১’র ভূমিকার জন্য তাদের গণহত্যাকারী দল বলা হয় সেটাও তারা আওয়ামী লীগ দিয়ে রিপ্লেস করে দিয়েছে। এখন দেশে গণহত্যাকারী দল একটাই সেটা আওয়ামী লীগ। অতএব ৭১’র বিষয়টাও তারা এবার সহজেই পার পেয়ে যাবে। ভোটের ক্ষেত্রে বাধা হওয়ার কথা না।

ভারত বাংলাদেশের রাজনীতিতে সব সময়ই ভূমিকা রেখে আসছে। তারা সব সময় চেয়েছে মহল্লার বড় ভাইয়ের মত আশপাশের ছোটদের উপর মাতবরি করতে এবং বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় আসুক তারা যেন সালাম ঠুকে চলে। বাংলাদেশের সংখ্যালঘু ধর্মের জনগণ ভারতের কাছে বড় একটা রাজনৈতিক ব্যাপার। যার জন্য ইউনুস সরকারের আমলে গত দুই পুজোতে দেখা গেছে জামাতের অদ্ভুত আচরণ। জেনজিদের রাস্তায় নামিয়ে “দিল্লি না ঢাকা” স্লোগানে ভারতবিরোধী মনোভাব পোষণকারী পাবলিকের মন জয় করলেও জামাতের নেতারা পুজোয় গিয়ে নেচেছেন, বেদের শ্লোক মুখস্ত করে শুনিয়েছেন, রাত জেগে অনেক জায়গায় পূজার মণ্ডপ পাহারা দিয়েছেন। সবচেয়ে বড় কথা ভারত যেন রেগে না যায় এজন্য বড় বড় ভারতবিরোধী বুলি আওড়ালেও আওয়ামী লীগের আমলে ভারতের সাথে করা অনেক চুক্তিই ইউনুস সরকার বাতিল করেননি। অর্থাৎ ভারতের পয়েন্টও জামাত সহজেই কাটিয়ে যাবে ভোটের মাঠে।

আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই তাই জামাতের জন্য সামনের নির্বাচনে তারা তেমন কোন বড় বাধা নয়। এছাড়াও জামাতের পক্ষে বেশ কিছু প্লাস পয়েন্ট আছে। বিএনপি, আওয়ামী লীগ উভয় দলের নেতারা পাবলিকের কাছে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ দখলকারী ইত্যাদি ইত্যাদি। তাদের কারণেই পাবলিক (বিশেষ করে জেনজি) মনে করে রাজনীবিদ মানেই কলঙ্কওয়ালা।

মাশাল্লা জামাত এসবের মধ্যে নাই। চাঁদের কলঙ্ক থাকলেও জামাতের কোন কলঙ্ক নাই। অনেকেই গর্বের সাথে বলে জামাতের নেতাদের দুর্নীতির প্রমাণ দেখান। জামাত মানেই মেধাবী। জামাতের বড় অংশ আইনজীবী, ডাক্তার, শিক্ষক। অনেকেই বলেন, জামাত ক্ষমতায় আসলে নারীদের বস্তাবন্দি হতে হবে। আর জামাতের সমর্থক নারীরা আফগানী নারীদের মত আগাগোড়া বোরকায় ঢাকা থাকবে। জামাত মানেই ১৪০০ বছর আগের পৃথিবী। অথচ ওরা দেখে না সেহরিন মোনামীর মতো স্মার্ট, প্রগতিশীল নারীরাও জামাত করেন। মাহমুদুর রহমানের মতো ক্লিন সেভড ৬০+ ভদ্রলোকও জামাত করেন। অর্থাৎ জামাত মানেই আফগান ব্যাপারটা একটা আওয়ামী বয়ান।

এত এত পজিটিভ পয়েন্ট থাকার পরেও জামাতের ক্ষমতায় যেতে আসলে বাধা কোথায়!
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২৫ রাত ১:৫০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

×