somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে এই ব্যারোনেস সাইদা ওয়ার্সি?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৬ মার্চ, ১৯৭১- স্বাধীনতা ঘোষণা হবার ঠিক দু’দিন পর ইনার জন্ম। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে যখন আমরা বিজয়ী হলাম, তখন উনার বয়সও নয় মাস। পাকিস্তান বংশ-ভুত এই নারী এখন ব্রিটিশ মন্ত্রী।

১৬-ডিসেম্বর পরাজিত পাকবাহিনী আত্মসমর্পণ করে দেশে ফিরে গিয়েছিল, আর ওদের দোসরদের রেখে গিয়েছিল এই মাটিতে। তখন উনার কিছুই বুঝবার কথা নয়; কিন্তু এই ৪২ বছর বয়সে উনার এতো অবুঝ হবার কারণ কী? কিসের এতো টান! রক্তের? কিসের টানে উনি বাংলাদেশে ছুটে এসেছেন? কিসের টানেই বা প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রীসহ বিরোধী দলের নেত্রীর কাছে গিয়ে ফিসফাস করছেন?
উনি আমাদেরকে মানবতার গান শুনাচ্ছেন, বলছেন- মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কোন ভাবেই গ্রহণযোগ্য নয়, এমনকি কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষেও উনি নন। আমাদের নাকি জামাত-শিবিরকে রাজনীতি করার সুযোগ দিয়ে গণতান্ত্রিক উপায়ে চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত।
আমি জানতে চাই- উনি গণতন্ত্র বলতে কি পাকিস্তানি গণতন্ত্রের কথা বলছেন? নাকি ব্রিটিশ সাম্রাজ্য বাদিতার কথা বলছেন? রাজনীতি করি না; তাই ঠিক বোধগম্য নয়। তবে আমরা উনার মতো মন্ত্রী না হয়েও এটা বুঝি যে- সাধারণ হত্যা আর গণহত্যা এক নয়। একইভাবে সাধারণ গণতান্ত্রিক দলের রাজনীতি আর জামাত-শিবিরের রাজনীতিও এক নয়। তাই মন্ত্রী আর বিরোধী দলের নেত্রীর সাথে ফিসফাস না করে, বরং শাহবাগ এসে একবার ঘুরে গেলে উনি বুঝতে পারতেন- বাংলাদেশের প্রতিটি মানুষ ঐ গণহত্যা-কারি নরপিশাচদের সর্বনিন্ম শাস্তি ফাঁসি চায়, জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ চায়।

ওয়ার্সিকে বলছি- কাটা নাক নিয়ে নাক দেখাতে আসবেন না; নিজের চরকায় তেল দিন। সব রাজাকারদের ফাঁসি নিশ্চিত হোক; এরপর আমরাও না হয় আপনাদের সাথে মানবতার গান গাইবো। তার আগপর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, চলবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×