somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশ্ন নাস্তিকতার না পতাকার

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার যে এলাকায় আমার বসবাস সেখানে প্রায় প্রতিদিনই একদল স্থানীয় ধর্ম-ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতায় ওয়াজ মাহফিল বসে। রাজনৈতিক সমাবেশের মতোই তারা কখনো মূল রাস্তা বন্ধ ক’রে দিয়ে, কখনো আবার কোন বাজার দখল ক’রে নিয়ে, শরীরের সর্বশক্তি নিয়ে চিৎকার ক’রে মাইকে মনগড়া সব ধর্মের অপ-ব্যাখ্যা দিয়ে মানুষকে সহিংস ও জিহাদি হবার আহবান জানিয়ে যাচ্ছে। এমনকি মসজিদ গুলোতেও শুক্রবারের জুম্মার নামাজের সময় খুৎবার নামে তারা একই কাজ করে। যার ফলশ্রুতিতে আমাদের প্রত্যক্ষ করতে হোলও ২২ ফেব্রুয়ারি জামাত-শিবিরের সাথে একাত্ম হ’য়ে কিছু ধর্মান্ধ মানুষের বীভৎস উন্মত্ততা।

মাহমুদুর রহমান গং সহ কিছু কোণঠাসা কু-বুদ্ধিজীবী আর রাজনীতিকদের উস্কানিতে তারা ‘৭১-এর মতো আবারো আঘাত হান’ল আমাদের পবিত্র শহীদ মিনারে, অবমাননা করলো জাতীয় পতাকার। নিজেদেরকে পূর্বের মতোই প্রমাণ করলো পাকিস্তানীদের রেখে যাওয়া অপবিত্র পাকি-হায়েনার রক্তের যোগ্য! উত্তরসূরি হিসেবে। পুনরায় প্রতীয়মান হোলও- এদেশের মাটি ভাষা শিক্ষা সংস্কৃতির সাথে তাদের কোন সম্পর্ক নেই। তারা আজীবন আদলে মগজে মননে পুরাদস্তুর পাকিস্তানী।

শাহবাগ প্রজন্ম চত্বর- কোন ধর্মযুদ্ধ ক্ষেত্র নয়, এটা এ-প্রজন্মের ছেলেমেয়েদের হাত ধ’রে সকল বয়সের, শ্রেণী-পেশার এবং সকল ধর্মের মানুষদের সম্মেলিত আন্দোলন। ব্যক্তিগত জীবন দর্শন থেকে ধর্মের ব্যাপারে অনেকেরই ভিন্নমত ও বিশ্বাস থাকতে পারে, কিন্তু তার সাথে এ আন্দোলনের কোন সম্পর্ক নেই। আর আমার কাছে- একজন সহিংস আস্তিকের চেয়ে বরং একজন অহিংস দেশ-প্রেমিক নাস্তিকের সম্মান অনেক বেশী।

জামাত-শিবির সহ অন্যান্য সকল ধর্মান্ধদেরকে বলছি- যারা এদেশে জন্ম নিয়েও এদেশের অস্তিত্বকে অস্বীকার করে, যারা আমাদের মায়ের সম্ভ্রম তথা জাতীয় পতাকাকে অবমাননা করে; তারা ঐ মুহূর্তে এ দেশে থাকার যোগ্যতা হারায়। আমাদের পূর্বসূরিরা ওদেরকে পরাস্ত করে যেমন ‘৭১-এ বিজয়ী হয়েছিল, একইভাবে আবারো আমরাই বিজয়ী হবো। আমরা এদেশের বিজয়ী সন্তান হয়ে বেঁচে আছি এবং থাকবো। যেখানে ওদেরকে পরিচয়-হীন হয়ে শুধুই পাকিস্তানের জারজ সন্তান হিসেবে পরিত্যক্ত অবস্থায়, একান্তই করুণার পাত্র হয়ে এদেশে বেঁচে থাকতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×