"এই শাহবাগ চত্বরে দাড়িঁয়ে প্রথম যারা গনজাগরণ আর আন্দোলনের ডাক দিয়েছিলেন তাদেরকে আজ অনেকে নাস্তিক বলছে।"
আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করে দেখলাম,
” শাহবাগ চত্বরের গনজাগরণ আর আন্দোলনের নির্বিক সৈনিক ও ব্লগাররা নাস্তিক আর আস্তিক যাই হোক এইটা তাদের আত্মার বিশ্বাসের বিষয় । যে আত্মার বিশ্বাসে আমরা কেউ মুসলিম , কেউ হিন্দু , কেউ ক্রিষ্টান, কেউ বৌদ্ব, কেউ ক্যাথলিক, কেউ নাস্তিক।
আর তারা কি ---???
তারা আস্তিক কি নাস্তিক , মুসলিম কি হিন্দু , ক্রিষ্টান কি বৌদ্ব ... এই সব আত্মা কেন্দ্রিক ধর্মীয় বিচার-বিশ্লেশন একমাত্র সৃষ্টিকর্তার দরবারে।
আমার বিবেকের কাছে এই প্রশ্নের একটাই উত্তর ,
শাহবাগের নির্বিক সৈনিক ও ব্লগারদের এই গনজাগরণ আর আন্দোলন হলো--
*আমরা স্বদেশ প্রেমি সমস্ত বাঙ্গালী জাতির প্রানের দাবীর আন্দোলন। * ত্রিশ লক্ষ শহীদের আতœার দাবীর আন্দোলন। * ৭১ শত শত ধর্ষিত বাঙ্গালী মা বোনের নিরব ভাষাহীন চোখের জলের দাবীর আন্দোলন । মা হারা বাবা হারা সন্তান হারা শত প্রানের দাবীর আন্দোলন।
আজ শুধুমাত্র একটাই দাবী - একটাই আন্দোলন--৭১ এর দেশদ্রোহী রাজাকার আলবদরদের ফাঁসী চাই” যারা এই বাংলায় জম্ম নিয়ে এই বাংলার মাটির সাথে বিশ্বাসঘাতকতা করেছিল ।
তাই আমিও এই গনজাগরণ আর আন্দোলনের প্রতি গভীর শ্রব্ধা ভরে একাত্বা জানাই।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




