somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭ই মার্চ ও একটি তর্জনী

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১, রাজপথ তখন বাঙালীর রক্তে রঞ্জিত।
২৩ বছরের ইতিহাসে মিশে আছে কান্না,
দীর্ঘশ্বাসে শুধু আর্তনাদ আর রক্তদানের ইতিহাস।
নির্যাতনের কষাঘাতে জাতির তখন একটিই জিজ্ঞাসা-
আর কত ?
৫২ সালে দিয়েছি ভাষার জন্য রক্ত,
এরপর ৫৪ এ হায়েনার বেইমানী,
অত:পর হিংস্র আয়ুবের হাতে বাঙালী আবার জিম্মি।
১০ টি বছর বাঙালী সয়েছে নির্যাতন, করুন আর্তনাদ আর বুকচাপা কান্না।
৬৬ তে চালানো হল গণহত্যা, ভাইয়েরা আবার প্রাণ দিল রাজপথে;
হল নির্দয় নিষ্ঠুর শাসনতন্ত্রের বলি।
কিন্তু আর নয়; বাঙালী তখন জেগে উঠেছে,
রচনা করেছে গনঅভ্যুত্থানের ইতিহাস।
সেই ১৯৬৯, আয়ুব হায়েনার পতন।
জাতির পিতা ঘোষণা করল এক নতুন দিগন্তের।
আজ থেকে আর পূর্ব পাকিস্তান নয়; বাঙালী জাতির দেশের নাম "বাংলা দেশ।"
পথে পথে রাজপথে ধ্বণিত হল স্লোগান,
আকাশ বাতাস কাঁপিয়ে সেই জনতা নেমে এল ,
আর চিত্কার করে জানিয়ে দিল সেই রক্ত গরম করা শাণিত দুটি শব্দ-
"জয় বাংলা।"
এরপর থেকে প্রতীক্ষা -
প্রতীক্ষা মুক্তির, প্রতীক্ষা স্বাধীনতার।
অত:পর ১৯৭১, ৭ই মার্চ।
রেসকোর্স ময়দান আজও সেই ইতিহাসের কথা বলে,
এখনও প্রতিটি ঘাসের ডগা সাক্ষ্য দেয় সেই বজ্রকন্ঠের,
আমি অতীত দেখিনি, ৪২ টি বছর কেটে গেল;
কিন্তু এখনো আমার দাড়িয়ে যাওয়া লোম সাক্ষ্য দেয় স্ট্যান সেলুটের মত,
জাতির সেই চির প্রতীক্ষার দিনের,
৭ কোটি বাঙালী অপেক্ষায় সেই কাঙ্খিত বাণী শোনার।
অত:পর জাতির সূর্যসন্তান এলেন-
বিপ্লবী তর্জনী উঁচিয়ে দীপ্ত গমগম কন্ঠে অবৃতি করলেন;
বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিতা-
" ৭ কোটি মানুষকে দাবায়ে রাখত পারবা না।
আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আর দাবায় রাখতে পারবা না,
এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম;
এবারের সংগ্রাম , স্বাধীনতার সংগ্রাম।"
মুক্তিকামী বাঙালী ঝাঁপিয়ে পরে "মুক্তির জয়ে"
মৃত্যু আলিঙ্গন করে এনে দেয় রক্তিম স্বাধীনতা।
রক্তস্নাত হয়ে সবুজ বাংলার মাটিতে লটিয়ে পরে কত শহীদ মুক্তিযোদ্ধা;
আর এনে দেয় সেই রক্ত আর সবুজের ঝান্ডা,
একটি গৌরবের পতাকা; একটি স্বাধীন বাংলাদেশ।

-৭ই মার্চ, ২০১৩
( আমার প্রতিটি লোম এখনো দাঁড়িয়ে; স্ট্যান সেলুটের মত। আমি গর্বিত , আমি বাঙালী।)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×