১.
দীর্ঘদিন চিকিৎসা করার পর তিন পাগলকে নিয়ে বসেছেন চিকিৎসক।
চিকিৎসক: বলো তো, ৩ কে ৩ দিয়ে গুণ করলে কত হয়?
প্রথম পাগল: ৩৯৮
হতাশ চিকিৎসক দ্বিতীয় জনকেও একই প্রশ্ন করলেন।
দ্বিতীয় পাগল: মঙ্গলবার
হতাশ হয়ে চিকিৎসক তৃতীয় জনকেও একই প্রশ্ন করলেন।
তৃতীয় পাগল: ৯
‘ভেরি গুড! এবার বলো তো, তুমি এটা কীভাবে বের করলে।’ খুশি হয়ে বললেন চিকিৎসক।
তৃতীয় পাগল: খুবই সহজ! ৩৯৮ থেকে মঙ্গলবার বিয়োগ করেছি!
-----------------------------------------------------------------------------
২.
ছুটিতে লন্ডন গেছেন সর্দারজি। রাস্তার পাশেই বিশাল বড় একটা দালান। দালানের মাথায় বড় একটা ঘড়ি। মুগ্ধ হয়ে ঘড়িটার দিকে তাকিয়ে ছিলেন তিনি। এমন সময় এক লোক এসে বলল, ‘আপনার বুঝি ঘড়িটা পছন্দ হয়েছে?’
সর্দারজি: নিশ্চয়ই নিশ্চয়ই! খুবই পছন্দ হয়েছে।
লোক: ঘড়িটার দাম এক হাজার ডলার, কিনবেন?
সর্দারজি: অবশ্যই।
এই বলে সর্দারজি লোকটার হাতে এক হাজার ডলার তুলে দিলেন। লোকটা বললেন, ‘দাঁড়ান, ঘড়িটা নামানোর জন্য আমি একটা মই নিয়ে আসি।’ এই বলে সে গেল তো গেল, আর এল না। রাত পর্যন্ত দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন সর্দারজি।'
পরদিন আবারও সেই দালানের পাশে দাঁড়িয়ে ঘড়িটা দেখছিলেন তিনি। এক লোক এসে বলল, ‘ঘড়িটা কিনতে চাইলে এক হাজার ডলার দিন।’ সর্দারজি ডলার দিলেন। লোকটা বলল, ‘আপনি দাঁড়ান, আমি একটা মই নিয়ে আসছি।’
এবার চটজলদি বললেন সর্দারজি, 'আমাকে বোকা পেয়েছেন? আপনি এখানে দাঁড়ান, আমি মই নিয়ে আসছি!’
----------------------------------------------------------------------------
৩.
সাকিব আর মন্টু, দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে—
মন্টু: জানিস, আমার দাদার ভীষণ সাহস। গত গ্রীষ্মের ছুটিতে আফ্রিকার জঙ্গলে গিয়ে হঠাৎ একটা বাঘের মুখোমুখি হলেন তিনি।
সাকিব: তারপর ফিরে এসে তিনি নিশ্চয়ই সবার কাছ থেকে খুব বাহবা পেলেন?
মন্টু: আমি তো বলিনি তিনি ফিরে এসেছেন।
-----------------------------------------------------------------------------
৪.
ছুটি কাটাতে মিসর গেছেন হরিপদ। সেখানে পিরামিড দেখে ফেরার পর হরিপদর এক বন্ধু জিজ্ঞেস করল, ‘কিরে, কেমন দেখলি পিরামিড?’
হরিপদ: দূর! বড় বড় ত্রিভুজের জ্বালায় তো কিছু দেখাই যায় না!
----------------------------------------------------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




