দেশ আমার, দশ আমার। আমি যেটা করব সেটাই শুদ্ধ। আমি যা বলব তাই সঠিক। হোক সেটা ভাল আর মন্দ। হোক সেটা ন্যায় আর অন্যায় তাতে কি। আমি যা খুশি তাই করব।
এটাই বাংলাদেশের আইন। মদ খাবি তো আমারটা খা, হোক সেটা ভালো আর মন্দ। সেটাই প্রমাণ হয় বাংলাদেশ এর আইন কানুন আর মিডিয়ার কার্যকলাপ থেকে।
আজ ইনকিলাবে দেখালাম "রাজস্ব ফাকি দেয়ার নতুন কৌশল" নামে প্রথম পাতায় একটি খবর ছাপা হয়েছে। পুরো খবরটা পরে কিছু সময় হাসলাম।
আমার দেশের মানুষজন সিগারেট বক্ত। ওরা এটা খাবেই। হোক ভালো আর মন্দ। হোক সেটা দামি আর কম দামি। কিন্তু সিগারেটের বাজারে এক শ্রেনীর কনজুমার আছে যারা ১টা ব্রান্ডের সিগারেট খায়। এটির সংখ্যাও বেশী। আর এই কনজুমারদের দখলে আনার জন্য প্রতিটি সিগারেট কোম্পানীরই টার্গেট থাকে। তাই আমাদের দেশের কোম্পানীগুলো যেমন- ডিটিআই, আকিজ গ্রুফ এবং নামে বেনামে অনেক কোম্পানী আছে যারা এই ১টাকার ব্রান্ডের সিগারেট নিয়ে মাটে নেমেছে শক্ত হাতে। সরকারের নিষেধাজ্ঞা থাকার পরও সিগারেটের সাথে থালা, বাটি, বালতি, টিভি, ফ্রিজ, মোবাইল সেট এ গুলো ফ্রি দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এ সমস্ত সিগারেটের মান কি তা কি কখনও পরীক্ষা করেছে কেউ।
এ ছাড়া ভারত থেকে আশা প্রতিদিন কোটি কোটি টাকার নাসির বিড়ি সিলেটে যা এক নামে পরিচিত। এই সিগারেট থেকে সরকার কি কোন টেক্স পায়? এ বিষয়টিও দেখার কেউ নেই। এ ছাড়াও অবৈধ ভাবে নকল সিগারেটের কমতি নেই বাজারে। অথচ বিএটিবি নাকি ঘাটিত দিয়ে বাজারে সিগারেট বিক্রি করছে এটা অনেক বড় ভূল হয়ে গেছে। অথচ যারা আয়কর না দিয়ে ৬ মাস পর পর বাজারে নাম পাল্টিয়ে সরকারের সাথে তামাশা করে ব্যবসা করতেছে তাদের বেপারে কারো কোন মাথা ব্যাথা নেই। আজ পর্যন্ত দেখা যায়নি এ খবরটি যে দেশের ওই যায়গায় আজ এত পরিমান নকল সিগারেট আটক করা হয়েছে বা সরকারের আদেশ অমান্য করে সিগারেট কোম্পানী গুলো ফ্রি অফার দিয়ে মার্কেট করছে। আমার মনে হয় এসব বেপার নিজের দেশেরতো তাই হয়তো কারো চোখে পড়েনা। যতই বলুন নিজের দেশ বলেত একটা কথা আছে। অথচ বিদেশী কোম্পানী বিএটিবি বাংলাদেশ সরকারকে কোটি কোটি টাকা আয়কর দিচ্ছে। যা এ দেশের জন্য একটা বড় সম্পদ।
কিছু দিন আগে একটা বিষয় নিয়ে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল নেস্টলে আর ডানো কোম্পানীর দুধ নিয়ে। পরিস্কার বলা হলো যে নেসটলে আর ডানো কোম্পানীর দুধের মধ্যে মেলামাইন পাওয়া গেছে। বেচ বন্ধ হয়ে গেল নেসটলে আর ডানোর মার্কেট। এমনকি সরকারের পক্ষ থেকে ওই সমস্ত দুম মার্কেট থেকে উটিয়ে আনা হয়েছিল। কিন্তু নেসটলে নাচুর বান্দার মত হাল ছাড়েনি। পরিশেষে সবারই আর বুঝতে বাকি রইল না যে আমার দেশের নেতারা সরকারী নামী দামি ব্যক্তিবর্গকে নিয়ে একটা নাটক করিছিল যাতে ওই সমস্ত কোং এ দেশ থেকে দেওলিয়া হয়ে যায়। যাই বলুন না কেন আমার দেশের মানুষ এখনও সচেতন আছে।
আমার দেশে বেজাল পন্য তৈরী করে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। আয়কর থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
আমার কথা হচ্ছে হোক বিদেশী আর দেশী ওরা যদি বৈধভাবে ব্যবসা করে সরকারকে সটিক ভাবে আয়কর দেয় এটা ভালো না আমাদের দেশের নামীদামি চুরা ব্যবসায়ীরা ব্যবসা করে সরকারকে আয়কর থেকে বঞ্চিত করে ব্যবসা করা। কোনটা ভালো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


