তাদের জন্য কবিতা
মায়ের জঠর ছিরে কার চিৎকার
জগতের রূপ , রঙে মিশে একাকার
তারি বুকের উত্তাপ স্নেহ মায়ায়
শিশু মন বেড়ে উটে স্নিগ্ধতায়
কোমল কুসুম স্বর্গের শোভায়
কত মমতা বহে দিপ্ত আভায়
সব মন মজে শিশুর সরল প্রানে
ফুটে মুখে আধু বুলি মধু তানে ।
জগত মাঝে তার কত অজানা
বিচিত্রতায় আর রহস্য দেয় হানা
নব নব সব কিছুর লয়ে দিক্ষা
এগিয়ে চলে শিশুর বিদ্যা শিক্ষা ।
সমাজের দর্পণে যা কিছু রয়
সবি তাদের মগজে পুস্পটিত হয়
তাই আজি আহবান শিশুর মেধায়
এস দেই পরিবেশ মনন ও মজ্জায় ।
অধিকার আদায়ে কত শিশু প্রান কাদে
রাস্তায় , ফুটপাতে , বস্তিতে রোধননিনাদে
শিতে ভোগে বৃষ্টিতে ভিজে একাকার
অনাহারে ছটফটায় নেই কেহ দেখার ।
ওরা শিশু , ওরা সম্মুখ যাত্রিদল
নব কাণ্ডারি নির্ভীক ওদের বাহুবল
ওদের রক্তে মিশে থাকবে বিজয় উল্লাস
নব নব আয়োজনে গড়বে নতুন ইতিহাস ।
এস তাই সাজায়ে রাখি তাদের চলার সাজ
সত্য সুন্দরে আর নির্মলতায়
ভয় বাধা ভেঙ্গে চলবে তাদের কুচকাওয়াজ ।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




