somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পরিবেশ বন্ধু
পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।n

একজন শহীদ বুদ্ধিজীবীর মেয়ের আত্মবিলাপ ।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন শহীদ বুদ্ধিজীবীর মেয়ের আত্তকথন
****************************************
মোছা ঃ শামছুন্নাহার মাহমুদ / স্বাস্থ্য সহায়িকা ও প্রাবন্ধিক ।
পুরনো দিনের স্মৃতিচারণ
এক

একজন সমাজ সেবিকার আত্মকথা
আব্বাজান ছিলেন মধ্যবিত্ত পরিবারের একজন বনেদি সন্তান , তার ছিল ২ বোন , ব্রিটিশ আমলে তিনি কলকাতায়
লেখাপড়ার সুযোগ পেয়েছিলেন । মেধায় ও জ্ঞানে ছিল তিনি আর সবার চাইতে অন্যতম ।
কলকাতা প্রেসিডেন্সিয়াল কলেজে ভর্তি হন , ভারত বিভক্ত হয়ে যায় , এদিকে তার পিতা মানে আমার দাদার
মৃত্যু সংবাদে তিনি বিচলিত হন , ফিরে আসে গ্রামে ।
দাদার রেখে যাওয়া অটেল ধন সম্পদের অধিকারি হন বাবা । সে সময় সেলবরস পরগনার মোড়ল ছিল প্রতাবশালি ।
জমিদারদের সাথে চলত তাদের বাক বিতণ্ডা , সেই মোড়ল জালু মিয়া ছিল আব্বার মামা ।
মামার আদর্শে ও সাহসে অনেক বড় স্বপ্ন দেখতেন তিনি । কিশোর বয়স থেকে ছিলেন উদার প্রকৃতির , এলাকার
গরিব দুখিদের সাহায্য করতেন , অন্যায় যুলুম এর প্রতিবাদ করতেন , বিনোদন মুলক , গান , নাটক , বাউল আসর ,
মেলা , প্রভৃতির মাধ্যমে মানুষ কে প্রভাবিত ও মাতিয়ে রাখা ছিল তার হবি ।
সারা ধরম পাশা , হাওর বেষ্টিত প্রত্যান্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা , তার বন্ধু খালেক সাহেব একই সাথে কলকাতায়
পড়তেন , পরবর্তীতে পাকিস্তান অন্তর্বর্তী সরকারের জেনারেল সেক্রেটারি হলে , তার মাধ্যমে বাদশাগঞ্জ পাবলিক
হাই স্কুল স্থাপন করেন , জায়গা বরাদ্ধ দেন জমিদার ঋষি মিয়া । সারা দেশ থেকে ছাত্র ছাত্রি গন এখানে এসে প্রাথমিক
প্রবেশিকা পরিক্ষার সুযোগ পায় । তিনি ছাত্র ছাত্রিদের সুবিধার্থে এলাকায় সব অভিভাবক কে নিয়ে ছাত্র /
ছাত্রিদের জায়গির এর ব্যবস্থা করেন । এবং নিজ গ্রাম সৈয়দ পুরে , নিজ জমিতে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিসটা
করেন ।
সেই সময় মেয়েদের লেখাপড়া ছিল সমাজে নিন্দনীয় , আর স্বাস্থ্য সম্মত জ্ঞান ছিল অপরিপক্ক যার ধরুন পানির অভাবে
আর অজ্ঞতায় রুগ শোক মহামারি আকার নিত , কলেরা , বসন্ত ও কালাজ্বরে অনেক মানুষের প্রান হানি গটত । তিনি এলাকায়
পুকুর খনন এবং টিউবওয়েলের ব্যবস্থা নেন । এর আগে নদী / বিল / জলাশয় থেকে মানুষ পানি সংগ্রহ করত ।
আর অনেক গরিব , দুঃখী , নিঃস্বদের আশ্রয় দিয়ে তিনি নিজে জমি ও রুজি রুটির ব্যাবস্থা নিতেন । যার জন্য গরিব শ্রেণীর মানুষের
ও সব সমাজের মানুষের ছিল তিনি শ্রদ্ধার পাত্র ।
দুই
সে সময় মন্ত্রী খালেক সাব ছিলেন আব্বার গনিসট বন্ধু , ধরম পাশার ধশধরি গ্রামের আবদুল রাজ্জাক চৌধুরী , মোহনগঞ্জ সেখবাড়ির
আবুল হুসেন আহমেদ , প্রয়াত লেখক হুমায়ুন আহমদের নানা মাগানের নাইব সাহেব সহ আরও অনেকেই ছিল সহপাটি এবং কলকাতার পড়ুয়া বন্ধু ।
নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আব্বা জান দেশের সেবায় নিজেকে উৎসর্গ রাখেন । আমরা সাত ভাই বোন , ৪ ভাই তিন বোন ।
১৯৭০ সাল ।
হটাৎ একদিন আব্বা এসে বলল , দেশের অবস্থা ভাল নয় , আব্বা মাওলানা ভাসানির জাতীয় মুসলিম লিগ এর গভর্নিং বোর্ডের সদস্য ছিলেন । খবর আসে ৭ ই মার্চ , আওমি মুসলিম লিগ ভেঙ্গে যায় ।
আব্বাজান ঘর ছাড়েন , আমরাও বাড়িঘর ছেড়ে আশ্রয় নেই ফুফুর বাড়ী ।
বঙ্গবন্ধুর গ্রেফতার এবং পাকিস্তানিদের আক্রমণে সারা দেশ আতংকিত । বুলেটের শব্দে বার বার কেঁপে উটে প্রান । পাকিস্তানি ধুসর রা একসময় আমাদের বাড়ি জালিয়ে দেয় ।
বর্তমান আওমিলিগ , বিএনপি যেমন সে সময় আওমি / মুসলিম লিগ এর মধ্য বাধে গৃহযুদ্ধ । খবর আসে মুসলিম লিগ এর নেতাদের
এ দেশ থেকে নিশ্চিহ্ন করে দেয়ার ।
আব্বাজান প্রতিরোধ কমিটি গড়ে তুলেন , নারির সম্ভম রক্ষার জন্য , শান্তির লক্ষ্য প্রত্যক গ্রামের লোকদের নির্দেশ দেন ,নারি ও শিশুদের নিরাপদ অবস্থানে নিয়ে যাওয়ার জন্য , অনেকেই তৎপর থাকে এবং অনেকেই চলে যায় হিমালয় সিমান্ত অতিক্রম করে
ভারতে যুদ্ধের ট্রেনিং নিতে ।
ধরমপাশা সুনামগঞ্জের পাহাড় বেষ্টিত প্রত্যান্ত অঞ্চল , মুক্তি বাহিনীর শেষ লড়াই হয় সেথা , প্রতিরুধ এবং ভারতীয় জঙ্গি বিমানের
মুহুরমুহ হামলায় পাকিস্তানি বাহিনী পিছু হটতে থাকে এবং পালিয়ে বাচার পথ খুজে ।
আবার সংবাদ আসে বুদ্ধিজীবী দের হত্তা , অজানা আশংকায় শিহরিত হলাম । মোহন গঞ্জ আলকদিয়া বধ্যভূমিতে আব্বাকে ধরে নিয়ে যায় আলবদর রা , হাত পা বেধে নদীতে ফেলে গুলি করে , আমরাও জ্ঞান হারাই ।
১০ ই ডিসেম্ভর লাছ আনা হয় , সারা অঞ্চলের মানুষের উপচে পড়া ভিড় , মুক্তিযুদ্ধা সহ গন মানুষ রাসটীয় মর্যাদায় তার লাছ কবরস্ত করে ।
দেশ স্বাধীন হয় ।
৯ মাসের ছুট বোন , আড়াই বছরের ছুট ভাই সহ সাত ভাই বোনের দায় চাপে সহজ সরল মায়ের উপর । মা ছিল গৃহিণী ।
বাবাকে হারিয়ে আকাশ পাতাল আমাদের সম্মুখে ।
এলাকার মানুষ , দেশের মানুষ বোবা তাদের সুখে দুখে পাশে ছিল যেজন তাকে হারিয়ে । ছিল গরিব দুখিদের আশ্রয় দাতা , বিশ্রংখলা বিভেদ হলে নিবারন করতেন , মামলা মকদ্দমা হলে নিজের জমি বিক্রি করে হলেও মজলুমের সাহায্য এগিয়ে আসত
সদা । চুরি , ডাকাতি রুদ এবং মানুষের সকল সামাজিক বাধনে ছিলেন তিনি মধ্যমনি । আসলে কি দুষ ছিল তার ।
তিন চলবে





১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×