যুদ্ধা
৭১ এ কাচি ফিক্কা
অইল কাহা যুদ্ধা
ল্যাং মেরে নাছে তারা
নাছে দেশ সুদ্ধা ।
আসল যারা তারা কয়
আইল কলি যুগ
যাদের ক্ষিদা তাদের খাবার কেড়ে
কাহারা খায় রাজ ভুগ ।
কবিতা রঙ্গ ভঙ্গ বাং লার অঙ্গ
শাহবাগে আওয়াজ বেখাপ্পা জনতা ছাত্র
সারা বাংলার হুসিয়ার , মিছিল যত্রতত্র
বেরসিক মাষ্টার লয় চক ডাস্টার
ছাড়ে বড় হুংকার , বিদ্যা শালায় মহা রন ক্ষেত্র ।
পুলিশ কয় ইস ইস হাত করে নিশ পিশ
পাই না কোণ দিস এ কেমন সুত্র ।
ঘটক কয় মস্ত নাটক , কে কারে করে আটক
পার হয়ে যাই ফটক ,খুজি পাত্রি পাত্র ।
কবি কয় ছবি এঁকে ইতিহাস যাব লিখে
কিন্তু আবার কথা থাকে পালাবার পথ বাকি মাত্র ।
জুতা
চুর এল দোকানে মন মত জুতা চিনে
ফিসফিস কানে কানে
ফিটফাট সাজে ক্ষনে
খেয়ালি দোকান দার জিজ্ঞাসে সমচার
চুর কয় কত দাম
বুঝ হলে কিনিতাম
দাম চায় দোকানি পাচশ পাচ
গাঁয়ের গন্ধ শোকে
ফু ঝাড়ে নিজ বুকে
ভাব সাব দেখে লোকে মজা পায়
মানুষ কেহ কত কিনে
ছুটে যায় আপন মনে
সুযোগে জুতা লয়ে ভিড়ে যায় দলে
পাহারাদার তারে রাখে খেয়ালে
ধরে আনে দোকানে কৌশলে
অবাক হয় সবাই দেখে কাণ্ড তার
বসে শালিশ হবে বিচার
তক্ষনি সে ছাড়ে হুংকার
জুতা যে কেমন দেখছিলাম তাই
পরখ করে ঘুরে ফিরে
দাম দিয়ে যেতাম ঘরে
ভদ্দর লোককে তবে কেন অপমান
ঝুলে থাক জুতা আপনাদের গলে
উলটু জরিমানা সে নেয় তুলে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




