সাধ ছিল অনেক দিনের হয়নি সেই চিঠি লেখা
অনেক দিনের স্বপন তরি ভাসিয়ে দিলুম তাই পবনে
ভালবাসার দোয়ার খুলে মোহের আবেশ দুলে মনে
যাই হারিয়ে ভুলের ভেলায় মেঘ আকাশে ছড়ায় কনা
দূর দিগন্তে চাঁদের ছায়াও আমায় দেখায় ভুল ঠিকানা ।
সকল ফেলে তারি ছবি দিবানিশি জাগে বুকে
সেই সে হয়ে মনের রানী এই জীবনের স্বপ্ন আঁকে ।
হে দ্বিচারিণী দিপ্ত আভায় সুপ্ত রাখ এই না হৃদয়
যখন আসবে ঘনিয়ে বেলা মিলন শ্রুতে ভরবে আলয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




