somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোবায়দার ঢাকায় ফেরা অনিশ্চিত

০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ মাসেই দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু এখন মত পাল্টেছেনবিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ডা. জোবায়দা রহমান।একা দেশে ফিরতে চাইছেন না তিনি। স্বামী তারেক রহমানকে নিয়ে তবেই দেশে ফিরবেন বলে সূত্র জানিয়েছে।জানা গেছে, সরকারের সময় প্রায় শেষ প্রান্তে। তাই
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন সরগরম থাকবে। এ অবস্থায় দলের পাশে থাকা জরুরি- এই ভেবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরতে চাইছেন। তবে এ জন্য আরও কিছুদিন সময় লাগবে তারেক রহমানের। তাই এখনই দেশে ফেরার সিদ্ধান্ত বদলে স্বামীর সঙ্গেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন
জোবায়দা রহমান।সরকারি চাকরিজীবী হিসেবে পাঁচ বছরের বেশি সময় ছুটিতে বিদেশে কাটানোর নিয়ম নেই।

সরকারি চিকিৎসক জোবায়দা রহমানের ছুটির মেয়াদ শেষ পর্যায়ে। তাই চাকরির কারণে মে মাসে দেশে ফেরার কথা ছিল জিয়া পরিবারের বধূর।জোবায়দা রহমান অসুস্থ তারেক রহমানের চিকিৎসার জন্য ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে লন্ডনে যান। সে হিসেবে তার ছুটির মেয়াদ পাঁচবছর হতে চলেছে। এ অবস্থায় চাকরি টিকিয়ে রাখতে হলে তাকে দেশে ফিরে স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে হবে। লন্ডনে যাওয়ার আগে স্বাস্থ্য অধিদফতরের ওএসডি কর্মকর্তা হিসেবে জাতীয় হৃদরোগ
ইনস্টিটিউটে এমডি কার্ডিওলজি কোর্সে অধ্যয়নরত ছিলেন
জোবায়দা রহমান।
প্রয়াত নৌবাহিনী প্রধান রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের
ছোট মেয়ে ডা. জোবায়দা দেশের রাজনীতিতে পরিচিত মুখ
না হলেও ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটে তারেক রহমান, আরাফাত
রহমান কোকো ও খালেদা জিয়া কারাগারে গেলে এই পরিবারের দেখভাল করতে গিয়ে প্রকাশ্যে আসেন। সেসময় স্বল্পভাষী এ রমণী সবার নজর কাড়েন। চিকিৎসার জন্য তারেক রহমান লন্ডনে গেলে পরবর্তী সময়ে তিনিও তার সঙ্গে যান।
বর্তমানে সেখানেই অবস্থান করছেন জোবায়দা। চলমান রাজনৈতিক সংকটাবস্থায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াও প্রচণ্ড নিঃসঙ্গতা অনুভব করছেন। এ অবস্থায় পরিবারের সদস্যদের জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েছেন।বিশেষত খালেদা জিয়া দৌহিত্র জায়মা রহমানের শূণ্যতা প্রায়ই অনুভব করেন।

জানা যায়,আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে জোবায়দা রহমান। ঢাকা-১৩ অথবা সিলেট সদর আসন থেকে দলীয় প্রার্থী হতে পারেন তিনি ।


সূত্র:ঢাকা টাইমস
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

কথার বুলেট ছুড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:৫০



ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?

দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।

এক্সিডেন্ট... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×