somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম নিঃস্বার্থের উপকার!

২৪ শে জুন, ২০১৪ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্ভবত তখন রাত প্রায় ১টা বাজে। ফেবুতে ঢুকে দেখি আলী ভাই উনার একটা স্ট্যাটাসে আমাকে ট্যাগ করেছেন। স্ট্যাটাসে লেখা আছে সিলেটে একজন ক্যান্সার আক্রান্ত মহিলার জন্য রক্ত লাগবে। স্ট্যাটাসে দেয়া রোগীর ভাইয়ের মোবাইল নাম্বারে তখনই কল দিলাম। কেউ রিসিভ করলো না। সকালে ঘুম থেকে উঠে দেখি সেই নাম্বার থেকে কল আসছিল। আবার কল দিলাম। আর আবারো কেউ রিসিভ করলো না! কিছু সময় পর সেই নাম্বার থেকে কল !
আমিঃ হ্যালো।
-আপনি কল দিয়েছিলেন ভাই ?
-হ্যাঁ।আপনি কি ক্লিনিক থেকে বলছেন?
-হ্যাঁ।
- আপনাদের কি রক্ত লাগবে?
- এখন লাগবে না। ম্যানেজ হয়েছে। তারপরো দিলে ভালো হত ভাই!
-ম্যানেজ যেহেতু হয়েছে তাহলে আরো রক্ত দিয়ে কি করবেন? আপনি রক্ত জমান নাকি?
-না, যদি আরো লাগে....
- আরও লাগলে আমাকে কল দিবেন। আমি এসে দিয়ে যাব। ঠিক আছে?
-জ্বি, আচ্ছা। আসসালামু আলাইকুম।
-আদাব।
ভার্সিটিতে যাওয়ার পথেই কথা হচ্ছিল লোকটার সাথে। এরপর চলে আসলাম ভার্সিটিতে। ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ হওয়ার একটু পরেই শুরু হলো আমাদের রোটার্যাক্ট ক্লাবের বোর্ড মিটিং। উল্লেখ্য, ভার্সিটিতে এটা আমাদের ক্লাব প্রেসিডেন্ট তানভীর ভাইয়ের শেষ মিটিং! ঠিক সে সময়েই ক্লিনিক থেকে আবার কল আসল। কলদাতা বললেন শীঘ্রই নাকি একব্যাগ রক্ত প্রয়োজন। হায়! এখন আমি কি করি? একদিকে বোর্ড মিটিং, আরেকদিকে রক্ত! এমতাবস্থায় কে করবে আমায় মুক্ত?
যাহোক, শেষমেষ মিটিং থেকে বিদায় নিয়ে বিদ্যুৎ বেগে ক্লিনিকে গেলাম। এরপর রক্ত দিলাম। হ্যাঁ, যত সহজে বললাম, ঠিক তত সহজেই! মাত্র ৫মিনিটেই আমার শরীর থেকে ওরা একব্যাগ রক্ত নিয়ে গেল! কিভাবে সম্ভব? এইতো সুই, সিরিঞ্জ আর ব্যাগের মাধ্যমেই সম্ভব। আর এই সসবকিছুই ওরা ব্যাবস্থা করে দিবে। আপনাকে কিছুই করতে হবেনা। তার মানে শরীর থেকে রক্ত নেয়া খুবই সহজ। আর দেয়াটা বুঝি খুব কঠিন? না, মোটেই না! আপনি সহজে না দিলে তো আর ওরা সহজে নিতে পারবে না । তাই রক্ত দেয়া-নেয়া দুইটাই সহজ (প্রমাণিত!) হাহাহা
এরপর, ক্লিনিক কতৃপক্ষ ১গ্লাস পানি আর জুস এনে দিল। গ্রহণ করলাম। কিছু সময় পর সেখান থেকে বেরিয়ে আসলাম। বিদায় দেয়ার জন্য আমার সাথে এলো রোগীর ছোট ভাই । রেস্টুরেন্টে আপ্যায়ন করানোর জন্য সে আমাকে নিয়ে টানাটানি শুরু করল। এই টানাটানিতে পড়ে আমার তো কুরবানীর গরুর মত অবস্থা! কুরবানীর গরুরা হেরে যায়। আর এখানে আমি জিতে গেলাম। আমি ওর দেয়া আপ্যায়ন প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করলাম!

কারণ, আমি চাইনি এই দানের কোন বিনিময় হোক। এই দান থাকুক না স্বার্থের উর্ধ্বে! অন্ততপক্ষে সময়ে -অসময়ে এই ভেবে অনাবিল আনন্দ পাব যে, আমি একজনের নিঃস্বার্থ উপকার করেছিলাম!
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×