somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকল ক্ষমতার মালিক জনগণ

১২ ই মার্চ, ২০১৩ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা হয়তো ভুলে যাচ্ছি, সকল ক্ষমতার মালিক জনগণ। ভুলে যাচ্ছি, গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে ডা. মিলন, নুর হোসেনসহ এদেশর সাধারণ মানুষ।

,ভুলে গেলে চলবেনা, গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেতে ফুসে ওঠার অতীত ইতিহাস আছে এদেশের জনগণের। এদেশের মানুষকে খুব বেশিদিন বোকা বানিয়ে রাখা সহজসাধ্য নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের আবেগ-অনুভুতি নিয়ে টালবাহনা বা ছলচাতুরি সহ্য করায় অভ্যস্ত নয় এদেশের মানুষ।

দেশের চলমান পরিস্থিতি ক্রমান্নয়ে জটিল থেকে জটিলতর হচ্ছে। উত্তরণের উপায় নিয়ে ভাবছেনা সরকারি দল। বরং তারা ৭১ এর আবেগকে পুজি করে বা সেটি জাগ্রত করার পরিবেশ তৈরির মধ্য দিয়ে মূলত বিরোধী দলকে দমন করার মিশন সম্পন্ন করছে। এটি এক ধরণের জঘন্যতা।

গতকাল ১১ মার্চ বিএনপির কার্যালয় ঘিরে সরকার যা দেখালো তা একরকম গণতন্ত্রের জন্য সংকিত হওয়ার মত। এঘটনা নিয়ে প্রথম আলোর শিরোনাম করেছে, "নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযান, ফখরুল-খোকা-রিজভীসহ আটক শতাধিক"।
অপরদিকে মানবজমিন লিখেছে "বিএনপি অফিসে পুলিশের লঙ্কাকাণ্ড, শীর্ষ নেতারা আটক।" নয়াদিগন্ত হেডিং করেছে, বিএনপি অফিসে পুলিশের নারকীয় তান্ডব।
যুগান্তর পত্রিকা গতানুগতক হেডিং করলেও তারা সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাকান্ড নিয়ে সাংবাদিকরা যে স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন, সেই সংবাদটি গুরুত্বসহকারে প্রকাশ করেছে। এদিকে ইনকিলাব পত্রিকা পুলিশি অভিযান নিয়ে হেডিং করেছে, "বিএনপি অফিস লন্ডভন্ড, গ্রেফতার দুশো"।

একটি গণতান্ত্রিক দেশের প্রধান বিরোধী দলের কার্যালয়ে ঢুকে দরজা ভেঙে শীর্ষ নেতাসহ শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করার ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার কি তাদের স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রকাশ ঘটালো ?
স্বাধীনতার চেতনায় বিশ্বাসী একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে এ প্রশ্ন জন্ম নেয়াটা নিশ্চয় অস্বাভাবিক নয়। স্পষ্ট প্রতিয়মান হচ্ছে আওয়ামী লীগ চাইছেনা দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ থাকুক। যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাত-শিবিরের বিরুদ্ধে পুলিশ এভাবে লাগেনা। কেনো?

একটু অনুসন্ধান করলে এবং গত একমাসের নানা ঘটনার প্রেক্ষিতে সরকারের ভুমিকা ও ১৪ দলের শীর্ষ নেতা-মন্ত্রীদের বক্তব্য পর্যালোচনা করলে এটির উত্তর বের করা যাবে বৈকি। সে আলোচনা না হয় পরে কখনও করা গেলো। কিন্তু আজ (১১ মার্চ) কি হলো?

অবাক ব্যাপার যে শুধু দলীও কার্যালয়ে অভিযান চালালোনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী। অবরুদ্ধ করে রেখেছে গুলশানের অফিসও। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে ১৮ দলের অপর শরিক জাগাপার সভাপতি শফিউল আলম প্রধানকে। গুলশান কার্যালয়ে এখন গ্রেফতার আতঙ্কে আছে অন্যান্য রাজনীতিকরা।


টিভিতে দেখা নানা দৃশ্য থেকে উপলব্দি করা গেছে ককটেল বিস্ফরণের পর সভাস্থলে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষ ভীতগ্রস্থ হয়ে ওঠে এবং একপর্যায় দেখা গেলো বিক্ষুব্দ কর্মীরা রিক্সায় আগুন দিলো ও ভাঙচুড় শুরু করলো। পুলিশ কিছু সময় ধৈর্য্য ধরে ছিল এটিও সত্য। তবে কিছুটা উস্কে দিতেও ভুমিকা রেখেছে পুলিশের কোন কোন সদস্য।

কিন্তু প্রশ্ন হলো, রাজপথে চলমান বিশৃঙ্খলা দমন করতে গিয়ে দলীও কার্যালয়ে ঢুকে শীর্ষ নেতাদের গ্রেফতার করা কি যুক্তি সঙ্গত?
ছত্রভঙ্ করে দেয়া পর্যন্ত কি সীমাবদ্ধ রাখা যেতোনা। সেখানেতো লগি-বৈঠার মত ভয়াবহ তান্ডবতো ঘটেনি । এমন কোন নৈরাজ্য চলছিলনা। বরং পুলিশ বাহিনী আচরণের মধ্য দিয়ে পরিস্কার করে তুললো যে গণতান্ত্রিক পথ থেকে দূরে সরে যাচ্ছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×