somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখ যদি না থাকে মনে হাসাবো কেমনে

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিখতে হবে একটি মেগা সিরিয়্যাল হাসির নাটক। কম করে হলেও তা আশি পর্বের। এবাবদ ডিরেক্টর বিনোদ মিত্রর কাছ থেকে অগ্রিম বিশ হাজার টাকা নেয়া হয়ে গেছে। কথা ছিল এক সপ্তাহর মধ্যে তাকে গুছিয়ে দিতে হবে দশ পর্বের স্ক্রিপ। সেটি পড়ে তিনি চরিত্র অনুযায়ী কলাকুশলি সিলেকশন করবেন। তারপর গাজিপুরের পুবাইলের কোন না কোন শুটিং স্পটে শুরু হবে লাইট……ক্যামেরা……এ্যাকশান।

বিনোদ মিত্র মানে বিনু’দার অস্থিরতা ইদানিং বাড়ছে । রাত নেই, দিন নেই, যখনই তার মনে পড়ছে, মোবাইল করে বসছেন । রিং করেই সবসময় তার প্রথম আকুতি থাকে , “হাসু ভাই, আমারে বিপদে ফেলেন না। আপনার স্ক্রিপ লেখা কতদূর?” সাথে সাথে আমিও বলে ফেলি, “দাদা, লেখা চলছে। কথা বাড়িয়ে মনোসংযোগ নষ্ট করিয়েন না। রাখিলাম।” তিনিও আর কথা না বাড়িয়ে ওপাশ থেকে বলেন, “খোদা হাফেজ ভাই, খোদা হাফেজ।”

বিনু’দা হিন্দু ধর্মাম্বলীর হলেও “খোদা হাফেজ” শব্দটা রপ্ত করে ফেলেছেন বেশ। আমিও কখনও কখনও তার কোন ভাল খবর শুনে বলে থাকি ” সবই গুরুদেবের আর্শীবাদ।” আসলে নাট্য জগতে আমরা নানা ধর্মের মানুষ একসাথে কাজ করতে করতে “বহুধর্মী মানব” হয়ে পড়েছি। কিন্তু সব ধর্মে যে কথা সর্বাধিক গুরুত্ব দিয়ে বলা হয়, তা হলো “সদা সত্য কখা বলিবে।” অথচ আমরা তা মেনে চলার নুন্যূতম চেষ্টা করিনা । যেন সত্য-মিথ্যা মিশিয়ে কথা বলা খুব স্বাভাবিক একটা নিয়ম হয়ে দাড়িয়েছে। এই যেমন, এখনও পর্যন্ত তার নাটকের স্ক্রিপ লেখা শুরু করতে পারিনি। অথচ হরহামেশায় বলে যাচ্ছি মিথ্যে কথা। এটিতো অস্বিকার করা যাই না যে, কম করে হলেও দশ পর্বের স্ক্রিপ হাতে না পেলে তিনি কোন প্লান করতে পারছেন না। অথচ একটি টিভি চ্যানেলের কাছ থেকে তিনি অগ্রিম কিছু টাকা নিয়েছেন । ওই চ্যানেল থেকে পর্ব প্রতি এক লাখ করে টাকা পাওয়ার মৌখিক চুক্তিও হয়ে আছে। কাজটা শুরু করতে না পারলে গরমিল হয়ে যাবে সব হিসাব। কেননা তাকে দশ থেকে পনেরো পর্বর টেপ জমা না দেয়া পর্যন্ত ২য় দফা টাকা পাওয়ার কোন চান্স নেই। টিভি চ্যানেলতো আর ফাউ ফাউ টাকা দেবে না। তাদেরও ব্যবসা করতে হবে। টেপ হাতে পেয়ে স্পন্সর নিশ্চিত করেই পরবর্তি পেমেন্ট ছাড়বে। যদিও বিনু’দা আমাকে একজন প্রতিশ্রুতিশীল স্ক্রিপ রাইটার হিসেবে মনে করেন। আমার লেখা একটি আধ্যাতিক গল্প নাটকে রুপ দিয়ে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন। সমস্যা হচ্ছে মিডিয়া জগতে চলে আসা কিছু টাকাওয়ালা লোকজনের “ফাফুইয়া” পুত্রদের নিয়ে। বাপের কাড়িকাড়ি টাকা ঢেলে তারা ইদানিং নাটক সিনেমার ডিরেক্ট হওয়া শুরু করেছে। এতে করে বিনু’দার মত পেশাদার ডিরেক্টর ও প্রোডিউসররা টাকার কাছে নত স্বিকার করছেন। পর্দার আড়ালে থেকে তাদের হয়ে বানিয়ে দিচ্ছেন নাটক বা টেলিফিল্ম।

আমার এই হাসির নাটকে “ফাফুইয়া” পোলাপানের নানা কার্যক্রম তুলে ধরার ইচ্ছে আছে । “ফাফুইয়া” শব্দটা এসেছে “ফাস্টফুড” এবং “ইয়াবা” শব্দের মিশ্রণে। আমাদের দেশের একশ্রেনীর ধনীর পুত্র, যাদের বাবা-মা সন্তানকে প্রচুর পরিমানে ফাস্টফুড খাইয়ে মোটা-ঢেপসা বানিয়েছেন। তারাই ই্উনিভার্সিটিতে ভর্তির পর, অথবা আগে থেকেই “ইয়াবা” নেশায় আসক্ত হয়ে নিজেদের শরীর স্লিম বানাচ্ছে। তাই তারা “ফাফুইয়া।”

আমি অবশ্য ফাফুইয়া নই। আমার গোটা ছাত্রজীবন কেটেছে মফস্বলে । তখন মফস্বল শহরগুলোতে ফাস্টফুডের চলন শুরু হয়নি। বেশি দিনও নয়, বছর তেরো- চৌদ্দ আগের কথা। দু টাকার কেক, টোস্ট বা লাড্ডু খাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতো আমাদের বিকেলের নাস্তা। তাছাড়া আমার বাবা ছিলেন প্রাইমারী স্কুলের একজন টিচার। হিসেব করেই তাকে চলতে হতো । আমি অবশ্য বাবার মত অত হিসেবি না। তাই হয়তো বাবার চেয়ে ঢের বেশি রোজগার করেও চালাতে পারছিনা সংসার। অবশ্য গঙ্গাবুড়ির আলো ঝলমল শহরে যে টিকে আছি, এটিই অনেক।

বিনু’দার কাছ থেকে টাকাগুলো পেয়ে আমার বেশ উপকারে এসেছে । চলতি মাসসহ দুমাসের বাড়ি ভাড়া বকেয়া ছিল । একমাসের দশ হাজার শোধ করতে পেরেছি। দু একদিনের মধ্যে চলতি মাসের ভাড়া দিয়ে দিতে হবে। সে টাকা কোথা থেকে আসবে জানা নেই। সংসার চালানোর জন্য বউ এর হাতে তুলে দিয়েছিলাম পাঁচ হাজার। বাকি টাকার দুই হাজার নষ্ট করলাম মদের আসরে। এরপর যা ছিল, তা কখন, কিভাবে মানিব্যাগ থেকে বেরিয়ে গেছে, মনে করাও দু:স্কর।

হাসির নাটক লিখতে হলে আগে চাই মনের গহীনে সুখের তীব্রতা। আর্থিক কষ্ট বা সংসারের নান টানাপোড়ন মাথায় নিয়ে অন্যকে আনন্দ দেয়া কঠিন। বরং দু:খ বা বেদনার নাটক লেখা সহজ । আমাকে ক্ষমা করেন বিনু’দা । টিভি দর্শকের বাড়ি বাড়ি গিয়ে আমি কাতুকুতু দিয়ে হাসাতে পারবো না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×