এম পি
১১ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সমাজ সেবক দেশদরদী
ধর্মভীরু আরো,
বিশেষণে নাম ঢেকে দাও
তসবী হাতে ধরো।
আগের রাতে স্বপন দেখে
পরদিনই যাও চলে,
মোল্লা পাড়ার মসজিদে যাও
ওজু পুকুর জলে।
যোগ্যতাটা থাক বা না থাক
সালমটা দাও কষে,
টা-য়ের সাথে চা পান করো
মুচির সাথে বসে।
তবেই হবে সাম্যবাদী
ভোটটা পাবে ঝেড়ে,
ভোট ফুরালে 'বাজে' এসব
অভ্যাস দাও ছেড়ে।
সবই তো হয় এমন করেই
তুমিও না হয় হলে,
এম পি হলেই দেশ ভাসাবে
উন্নয়নের জলে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাংবাদিক নারী বা সাংবাদিকতার সাথে সম্পর্কিত পেশায় জড়িত মেয়েরা কি একটু টিপিক্যাল টাইপের হয়??
আমার তো তা-ই মনে হয়! এছাড়া, চিন্তার গভীরতা ওদের একটু কমও মনে হয়েছে আমার...
...বাকিটুকু পড়ুনএতদিন উপমা হিসাবে জেনেছি কারোর চোখ থাকে পটল চেরা, কারোর থাকে বাবুই পাখির বাসার মতন।
এই প্রথম দেখলাম গ্রে'স এলিয়ানের চোখ - এত মায়ায় ভরা।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪

সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন...
...বাকিটুকু পড়ুন
বাতাসের নিঃশ্বাস, পিঠ ঠেকে যাচেছ
শহরের ধূলি বালির নর্দমার কাছে;
কখন চিৎকার করে বলে ওঠবে-
দূষিত নিঃশ্বাস তোমরা সরে যাও
তোমরাই স্বার্থপুরের রাক্ষস রাক্ষসী;
সাবধান বাতাসের কোটি নিঃশ্বাসগুলো
লজেঞ্জুষ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে-
খুব আদর করে...
...বাকিটুকু পড়ুন