somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছড়ার এক মজার জাত ক্লেরিহিউ

৩০ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোকটার নাম ক্লেরিহিউ। পুরো নাম এডমান্ট ক্লেরিহিউ বেন্টলি। লন্ডনে তার জন্ম। আইনে পড়লেও পেশা ছিলো তার সাংবাদিকতা। 1890 সালে তার বয়স 16 বছর। তিনি লিখলেন আজব এক ঢংয়ের কবিতা। স্বভাব বিবেচনায় যাকে কবিতা না বলে ছড়া বললেই ভালো লাগে। তো সেই বিশেষ ঢংয়ের ছড়া মূলত কারো জীবনকথা সংক্রান্ত হালকাচালের ছড়া। যাতে লাইন থাকবে মাত্র 4টি। প্রথম লাইনে থাকবে যার জীবন নিয়ে ছড়াটা লেখা হচ্ছে তার নাম। অন্যলাইনগুলোতে থাকবে সেই ব্যক্তির জীবনের কিছু অংশের বর্ণনা। লাইনগুলোতে দৈর্ঘ্য ও মাত্রার অমিল থাকতে পারে। তবে মিল থাকবে জোড়ায় জোড়ায়। তার নামের প্রতি সম্মান জানিয়ে পরবর্তীতে এ ছড়ার নাম হয়েছে ক্লেরিহিউ। OXford Advanced Learners Dictionary-তে ক্লেরিহিউ এর পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে Cleri-hew is short comic poem, unuconsisting of two rhyming couplets with lines of varying length. বাংলাভাষায় অন্নদাশঙ্কর রায়ই সর্বপ্রথম ক্লেরিহিউ চর্চা শুরু করেন। তারপর থেকে অনেকেই শুরুকরেছেন লেখা। চলছে অনেক গবেষণাও। ক্লেরিহিউ-এর কয়েকটি উদাহরণ:

ঠাকুর বাড়ির রবি
জগৎখ্যাত কবি।
ছিলো কতো জমিজমা তার
সাহিত্যেরও তিনি জমিদার।
(মুহাম্মদ নিযামুদ্দীন)

বাংলার সন্তান নেসার আলী তিতুমীর
জীবনে সংগ্রামে নয় সে তো ভীতু বীর।
রক্তের দামে সে কিনে নিলো দেশকে
আলতায় রাঙালো গতরের বেশ কে।
(আরিফ বখতিয়ার)

শেখ মুজিবুর রহমান
করেছিলেন আহবান,
ভাইরা আমার এসো
দেশকে ভালোবাসো।
(জুবাইদা গুলশান আরা ফেনসী)

আইনুদ্দিন একজন পুলিশ ট্রাফিক
তার ডিউটির পুরোটাই কি ঠিক?
না ফিরে ঠিক পিছু
বাম হাতে নেন কিছু।
(উৎপল কান্তি বড়ুয়া)
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:০৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগুল মিটে হঠাৎ ব্লগীয় আড্ডা (টেস্ট)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৯

ব্লগের সবাই আশা করি ভালো আছেন। আজ বাংলাদেশের রাত ১০.৪৫ মিনিটে একটি ব্লগীয় আড্ডা'র আয়োজন করেছি। নিচে গুগল মিটের লিংক দিয়েছি। আপনারা সবাই আমন্ত্রিত। ইচ্ছা করলে, নিজের ভিডিও অফ রেখে... ...বাকিটুকু পড়ুন

“জ্ঞাতি ভাইদের দ্বারা আক্রান্ত হয়ে তার দন্ত মোবারক আর আগের জায়গায় নেই।”

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:০৭

“জ্ঞাতি ভাইদের দ্বারা আক্রান্ত হয়ে তার দন্ত মোবারক আর আগের জায়গায় নেই।” ...বাকিটুকু পড়ুন

গুপ্তমুক্ত বাংলাদেশ চাই

লিখেছেন সালমান মাহফুজ, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৪

আর কত কাল গুপ্ত থেকে
চলবে তোদের এই রাজনীতি
মুখোশ খুলে মুখটা দেখা
'গুপ্ত' শুনলেই লাগে ভীতি

সুযোগ বুইঝা ঘাপটি মারোস
সুযোগ বুইঝা সাজোস বীর
হলগুলা কি তোদের একার
ছদ্মবেশী ছাত্রশিবির

ক্ষমতা ভাই খুব আরামের
তাইতো ছিলি লুঙ্গির তলে
লুঙ্গি... ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

লিখেছেন নতুন নকিব, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০৩

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

জ্যোতির্বৈজ্ঞানিক বাস্তবতা, ভৌগোলিক প্রভাব এবং আধ্যাত্মিক প্রতিফলন

আমরা প্রতিদিন যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি, সেটাকে এতটাই স্বাভাবিক... ...বাকিটুকু পড়ুন

×