somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রুমমা
আমি রুমমা ।ভালোবাসি ছবি আকতে,সৃষ্টিশীল কাজ করতে।অন্যের দোয ধরার চেয়ে নিজের দোষ খুজতে বেশী পছন্দ করি।কাজের মধ্যে থাকতে ভালোবাসি,চাই সবাই সবসময় কাজ করুক।ইচ্ছে আছে গরীব মানুষদের জন্য কিছু করার।

এক আর্টিস্টের কাহিনী

৩১ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সেই ছোটবেলা থেকেই ছবি আকার প্রতি অনেক ঝোক।কিন্তু কখোনোই ছবি আকা শেখা হয়নি।কিনতু এখনো আমি চান্সে আছি।ইনফ্যক্ট আমি সবসময়ই চান্সেই থাকি।
তখনও আমি এরকম চান্সে ছিলাম।তখন আমি গ্রাফিক্স ডিজাইনিং শিখছিলাম একটা ইনস্টিটিউটে।একদিন শুনলাম আমাদের সাথেই একজন স্টুডেন্ট আছেন যিনি চারুকলার ছাত্র।আমিতো খুশীতে আটখানা।উনার কাছ থেকে টিপস নেয়া যাবে।আমি তাড়াতাড়ি উনার সাথে পরিচিত হলাম।লোকটার বয়স ৩৫ + হবে।৪০ ও হতে পারে।আমি উনাকে বললাম আমার ছবি আকার নেশার কথা। বললাম আমি বৃষ্টি,কুয়াশা এসব কিছু এফেক্ট ছবিতে আনতে পারিনা,যদি একটু হেল্প করতেন।উনি সানন্দে রাজী হলেন আর আমিও নাচতে নাচতে আমার বাসার ঠিকানা উনাকে দিয়ে দিলাম।
ঠিক হলো একদিন পর উনি আমার বাসায় যাবেন গিয়ে আমাকে ছবি আকা সংক্রান্ত টিপস দিবেন।পরদিনের ঘটনা।
আমি ক্লাসে গিয়েছি।যাওয়ার পথে রাস্তায় উনার সথে আমার দেখা।সেদিন ২য় দিন।উনি আমাকে দেখে বললেন কি খবর? কেমন আছ?
আমি তো টাসকি।কি ব্যাপার ২য় দিনেই তুমি!!!!আমি মনে মনে ভাবলাম অনেক বয়স্ক মানুষ তুমি বলতেই পারে।ধাক্কা সামলে নিয়ে বললাম ভালো।
পরেরদিন উনি বাসায় আসলেন।আম্মাকে বলেই রেখেছিলাম।ড্রয়িং রুমে বসালাম উনাকে।টুকটাক আলাপের পর ক্যনভাস নিয়ে আসলাম।উনি ড্রয়িং শুরু করলেন।মাঝে আম্মা এসে আলাপ করে গেলেন।
তারপর শুরু হলো লুলামী....আন্টি তো দেখতে অনেক সুন্দর এজন্যই তুমিও অনেক সুন্দর হয়েছ।আচ্ছা তোমার কোনো বয়ফ্রেন্ড নাই? আমি তো মনে মনে বলি হারামজাদা কয় কি!ফাজিল।বান্দর।শয়তান।তোর বয়সটা দেখবিনা।
আমি কথা ঘুরানোর জন্য বললাম ভাইয়া আপনার ছেলেমেয়ে নেই।ডাইরেক্ট ছেলেমেয়েতে চলে গেছি।কারন বেটার যে বয়স ছেলে মে্যে থাকতেই পারে।
আমার কথা শুনে বলল..কি আর বলব তোমাকে দুঃখের কথা।আমার বউয়ের কখোনো বাচ্চা হবেনা।এই ব্যপারটা আমাকে ওরা বিয়ের আগে জানায়নি।খুব খারাপ করেছে, খুব খারাপ করেছে।আমি বললাম যা হবার হয়েছে বাদ দেন।এটা তো পরেও হতে পারত।তারপর উনি বলল তুমি আবার এই কথাটা ইনস্টিটিউটের কাউকে বলো না ।তোমাকে ইমোশনাল হয়ে বলে ফেললাম।তারপর আবার শুরু হল...।লুলামী।কিসের ছবি আকা খালি এই সব ফালতু প্যচাল .।
তুমি একটা একজিবিশন করো ..তোমার কোনো ছবি আকতে হবে না।সব ছবিতে শুধু একটু টান দিয়ে দিবে বাকিটা আমি শেষ করব।আমি অনেক প্রদর্শনী করেছি।তুমি খালি হ্য বলো।
আমিতো পালাইতে পারলে বাচি।কোন কুক্ষনে যে শালারে বাসায় আসতে বলছি সেই চিন্তা করছি।তারপর একসময় ব্যটা গেল।আমি আম্মা কে বলে রাখলাম আম্মা ঐ লোক যদি আবার আসে বলবা আমি বাসায় নাই।আম্মা বলে কেন কি হইছে?
আমি বললাম না কিছুনা।তারপেরদিনও ব্যটা বাসায় এসে হাজির।আমি কাজের মেয়েকে বলে পাঠালাম আমি নাই।
এভাবে কয়েকদিন গা ঢাকা দিয়ে রইলাম।ইনস্টিউটেও গেলাম না।নিজের বোকামীতে নিজেরই রাগ হতে লাগলো।
কিছুদিন পরে গেলাম ইনস্টিটিউটে।কথায় কথায় ঐব্যটার প্রসংগে আমাদের ইনস্ট্রাকটরের কাছে জান্তে চাইলাম।উনি কোন ব্যচে পরে এই সব(নিজে বাচার জন্য)।ইনস্ট্রাকটর বললো ও উনি.।উনি তো খুব ইরেগুলার।প্রথমদিন ঐযে বউ বাচ্চা নিয়ে ভর্তি হতে এলো..।এখনতো তেমন আসেনা।মনে হয় ব্যস্ত।
আমি বললাম বউ বাচ্চা!!!!!!!উনার বাচ্চা আছে? বললো হ্যা আছে ।একটা ছেলে ।কেন?মাঝে মাঝে আসলে ছেলে টাকে নিয়ে আসে নাম ওমুক।আমি আর কি বলব ।বললাম আপনি ঠিক জানেন ভাইয়া?উনার বাচ্চা আছে?বললেন হ্যা কেন।কিছুই বলতে পারলামনা ।
কিন্তু এখনও বুজলামনা কেন তিনি বাচ্চা থাকতেও এত অভিনয় করেছিলো তখন।কেন বললেন তার ব্উয়ের আর বাচ্চা হবেন ,এত অভিনয় করার কি দরকার ছিলো যে নিজের ছেলেকে গায়েব করে দিলেন?তারপর থেকে আমি অবশ্য কানে ধরছি আর না বাবা আর স্বল্প পরিচয়ে কাউকে বাসায় আসতে বলব না।আমার দরকার নাই ছবি আকা শেখার।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৩
২৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×