somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা আন্দোলনের কিছু অজানা কথা

২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহান মুক্তিযুদ্ধের মত আমাদের গৌরবউজ্জ্বল ভাষা আন্দোলনেও রয়েছে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। মায়ের ভাষার মর্যাদা রক্ষার জন্য সেসময়ে গ্রামের দরিদ্র দুধ বিক্রেতা থেকে শুরু করে নারী সমাজসহ সকলস্তরের মানুষ স্বত:স্ফূর্তভাবে এগিয়ে এসেছিল। এমনকি নিষিদ্ধ পল্লীর বাসিন্দারাও বাদ ছিলনা। ভাষা আন্দোলনের 55বছর পরও তাঁদের কথা আমরা বেশিরভাগ মানুষই জানিনা।

রাষ্ট্রভাষার দাবীতে 1948 সালের 11মার্চ হরতাল ডাকা হয় 'রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' এর পক্ষ থেকে। ঐদিন পুলিশের নির্যাতনের শিকার হন বহু ছাত্র-জনতা। শেখ মুজিবুব রহমান, অলি আহাদ, শওকত আলী প্রমুখ ছাত্র নেতাদের গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে 13 তারিখে আবার হরতাল আহবান করা হয়। এদিন পুলিশ বহু স্থানে গুলি ছুড়ে ও লাঠিচার্জ করে।

এদিন যশোর শহরে কলেজ ছাত্র একরামুল হককে গ্রেফতার করে দুজন পুলিশ বেদম মারতে থাকে। এ দৃশ্য চোখে পড়ে গ্রাম থেকে দুধ বিক্রি করতে আসা এক লোকের। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই তিনি দুধ বহনকরা বাঁশের বাঁক নিয়ে পুলিশদ্বয়ের উপর ঝাঁপিয়ে পড়েন। তাই দেখে আরো অনেকে এগিয়ে আসেন পুলিশের হাত থেকে ছাত্রটিকে উদ্ধারের করতে। আহত পুলিশদ্বয়কে পরে হাসপাতালে নিয়ে যেতে হয়।

ঐদিনই পুলিশের তাড়া খেয়ে কিছু ছাত্র আশ্রয় নিয়েছিল নিষিদ্ধ পল্লীতে। পুলিশ চারদিক থেকে পল্লীটি ঘেরাও করে। কিন্তু এ পল্লীর বাসিন্দারা সেদিন হাতে দা নিয়ে রণরঙ্গিণীর মত বেড়িয়ে এসেছিল। কোন পুলিশকে তাঁরা ভিতরে ঢুকতে দেয়নি। ফলে ঐদিন গ্রেফতারের হাত থেকে বেঁচে যায় কিছু ছাত্র।

21 ফেব্রুয়ারী 1952 সাল। পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিকসহ আরো নাম না জানা অনেকে। এ খবর শুনে বিক্ষোভ শুরু হয় সারা দেশে।

নারায়নগঞ্জ শহরে সপ্তাহ ধরে বিক্ষোভ চলে। এ সময়ে পুলিশের কড়া নজর ছিল মর্গান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ বেগমের উপর। কারণ তিনি শহরবাসীদের আন্দোলনে উদ্বুদ্ধ করছিলেন। 29ফেব্রুয়ারী পুলিশ তাঁকে গ্রেফতার করে। এ গ্রেফতারের খবর শুনে জনতা বিক্ষোভে ফেটে পড়ে, যা সামলাতে শেষ পর্যন্ত ইস্ট পাকিস্তান রাইফেলসকে নামানো হয়। সরকার কারারুদ্ধ মমতাজ বেগমকে বন্ড সই করে মুক্তির প্রস্তাব দিলে তিনি এ প্রস্তাব প্রত্যাখান করেন। আন্দোলনে জনতার সমর্থন পেলেও স্বামীর সমর্থন তিনি পেলেন না । মমতাজ বেগমকে তালাক দিলেন তাঁর স্বামী। মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে তিনি তাঁর সংসার হারালেও আন্দোলন থেকে পিছু হটেননি।

তথ্যসূত্র: বিভিন্ন দৈনিক পত্রিকা।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

×