somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপির মিছিলে গুলি না করায় ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বিএনপির মিছিলে গুলি না করায় দুই পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেয়া হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুরে এমন ঘটনা ঘটে। প্রত্যাহার করা পুলিশ কর্মকর্তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাদের একজন মতিঝিল জোনের এসি বলে জানা গেছে। তাদেরকে অন্য জায়গায় দায়িত্ব দেয়া হয়।

দুপুর দেড়টার দিকে হঠাৎ করে হরতালের সমর্থনে নয়াপল্টনে বিএনপির পল্টন থানা শাখার ব্যানারে ৮-১০ জনের একটি মিছিল বের হয়। এসময় উপস্থিতি পুলিশ সদস্যদের ‘গুলি গুলি’ বলে সামনে আগানোর নির্দেশ দেন পুলিশের মতিঝিল জোনের এডিসি মেহেদী হাসান। পুলিশ সদস্যরা অ্যাকশনের জন্য প্রস্তুত হওয়ার আগেই মিছিলকারীরা আশপাশে অলি-গলি দিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

গুলি না করা এবং সেখান থেকে কাউকে আটক করতে না পারায় নিন্মপদস্থ দুই পুলিশ কর্মকর্তার ওপর ক্ষোভ ঝাড়েন মেহেদী হাসান। জিজ্ঞেস করেন- তারা কে কোন ব্যাচ থেকে এসেছেন। সঙ্গে সঙ্গে তিনি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে ফোনে বিষয়টি জানান। এসময় তিনি বলেন, “আমার সঙ্গে থাকতে হলে আমার মতো করে কাজ করতে হবে।”

তার কিছুক্ষণ পর দুই পুলিশ কর্মকর্তা একটি মাইক্রো করে নয়াপল্টনে দায়িত্বপালন থেকে চলে যান।

দুই কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে মেহেদী হাসান এক সিনিয়র সাংবাদিককে বলেন, “ভাই, প্লিজ আপনারা এমন সাংবাদিকতা করবেন না। এসব আমাদের ইনটারনাল ব্যাপার। এগুলো আপনারা দেখলেও না দেখার মতো করে অন্য দিকে চলে যাবেন।”


জবাবে ওই সাংবাদিক রাগান্বিত হয়ে বলেন, “আপনারা প্রকাশ্যে আপনাদের কর্মকর্তাদের গালিগালাজ করতে পারবেন, আর আমরা দেখার পর সেসব জিজ্ঞেসও করতে পারব না?”

পরে মেহেদী ওই সাংবাদিককে শান্ত হওয়ার এবং ওই বিষয়টি কিছু না লিখার অনুরোধ জানান। অনেকেই লিংক লিংক বলে চিল্লান তো, তাই দিয়ে দিলাম।
Click This Link
আমি আপনাদের মন্তব্যের আশায় কোনো মন্তব্যই করলাম না।
৩১টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×