somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাম্বাদের হাম্বামী , বিএনপির পজেটিভ রাজনীতি ও জামাত প্রসঙ্গ

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের দেশে পজেটিভ রাজনীতি কথাটি এক রকম উঠেই গেছিলো। বিশেষ করে কোনো দল যখন বিরোধী দলে থাকে তখন তাদের জন্য পজেটিভ রাজনীতি করা রীতিমত কষ্টসাধ্য।
কষ্টসাধ্য বলছি এই কারনে যে ধরেন প্রধান বিরোধী দল যদি শানি্তপূর্ন মিছিল করে, সেখানে মিছিল সরাসরি নেতাদের গায়ে গুলি করে। আজকে সরকারী দলের চীফ হুইপ যখন রাষ্ট্রপতির কফিনে ফুল দিতে গেল , তখন স্বাভাবিক ভাবেই বিরোধী চীফ হুইপের কথা চলে আসে। কিন্তু তাকে তো কারা অন্তরীন করে রেখেছে সরকার।

বাস্তবতা হলো এই যে বর্তমানে বিএনপি পজেটিভ রাজনীতি যতই করতে চাক না কেন সরকারী দল উস্কানী দিতেই থাকবে।
আপনাকে যদি কেউ গুলি করে , অফিসে হামলা করে , তাহলে কি আপনার দ্বারা সম্ভব তাকে চুমু দেয়া?

যেহেতু সম্ভব না, সেহেতু সমালোচনা , মিছিল মিটিং তো করতেই হবে। কিন্তু সেই মিছিল যদি করতে না দেয় তখন তো নেগেটিভ রাজনীতিতে যেতেই হবে।

এসব দিক হিসেব করলে বিএনপি এখন পর্যন্ত মাত্র ২৫ দিন হরতার ডেকেছে। যেখানে আওয়ামী লীগ একই জামাতকে নিয়ে ১৭৬ দিন একই ইস্যুতে হরতাল ডেকেছিলো। পার্থক্যটা খুব স্পষ্ট।

রাষ্ট্রপতির মৃত্যুর পরে বিএনপির নেত্রী যথারীতি শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। কিন্তু সেই বিবৃতির ভাষা পড়লে বুঝবেন যে সরকার এখানেও কত গাফেলতি করেছে।
বিরোধী দলও সরকারের অংশ। কিন্তু কেন জানি বাকশালী হাম্বারা সেটা বার বার ভুলে যায়। একটা ফোন করে বিএনপি নেত্রীকে তারা প্রেসিডেন্টের মৃত্যুর আনুষ্ঠানিক খবরটি জানানোরও প্রয়োজন মনে করে নি। কিন্তু সেটা উচিত ছিল।

এর পরেও বিএনপি নেত্রী আন্তরীক ভাবে শোক জানিয়ে পজেটিভ রাজনীতির নিদর্শন রেখেছেন।

এরপরে বিএনপি হরতাল স্থগিত করে আরো বড় বিচক্ষনতার পরিচয় দিল।
Click This Link
সর্বশেষ রাষ্ট্রিয় শোক পালনের উদ্দেশ্যে খালেদা জিয়ার বগুড়া সফর একদিন পিছিয়ে দেয়াকে অনেকেই চুড়ান্ত রাজনৈতিক শিষ্টাচার হিসেবে দেখছেন।

কিন্তু এ ধরনের কোনো শিষ্টাচার আমরা সরকারী দল থেকে দেখিনি। বিরোধী দলের পজেটিভ রাজনীতি নিয়ে কথা উঠলেই অনেকে তা মানতে চান না। জীবনে কোনোদিন চেয়ারম্যানও নির্বাচিত হতে পারেন নি সে রকম একজন মহাজোট নেতা, বর্তমান মন্ত্রী তিনি বলেন যে বিরোধী দল সংসদে যায় না কেন।
সংসদে কি হয় সে সম্পর্কে এই মন্ত্রীর কোনো ধারনা আছে কিনা সন্দেহ। আওয়ামী লীগ লাগাতার সংসদ বর্জনের এক পর্যায়ে এই জামাতকে সাথে নিয়ে একত্রে একই দিনে তারা সংসদ থেকে পদত্যাগ করেছিলো।
এখন সেই জামাত এর কারনে অনেকে বিএনপির লোকজনকে ছাগু বা এই জাতীয় গালাগাল দিচ্ছেন।
আমি বুঝিনা ওনারা এমন কিছু কেন বলেন যাতে নিজেরা গালাগাল খান ?
জামাত বিএনপির সাথে আছে বলে যদি বিএনপির সমর্থকরা ছাগু হয় ওনারা তো সেই ৮৬ সাল থেকেই রাম ছাগু হয়ে আছেন।
জিয়া আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। দুই বার আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছে। কিন্তু তখোনো তিনি জামাতকে নির্বাচন কমিশনে বৈধতা দেন নি। ফলে নির্বাচন করার সুযোগ পায় নি জামাত।
সেই সুযোগ তারা পায় ৮৬ সালে এই আওয়ামী লীগ আর এই বাম দলগুলোর সহায়তায়। তারা সবাই তখোন জাতীয় বেঈমান হয়ে একত্রে নির্বাচন করেছিল।
এই শেখ হাসিনা ১৯৯৫ তে মিন্টু রোডের বিরোধী দলীয় নেত্রীর বাস ভবনে নিউইয়র্কের বাংলা চ্যানেল "রূপসী বাংলা"র পরিচালক আনিসুজ্জামান খোকন কে বলেন -
"বাংলাদেশ টেলিভিশন কে বেসরকারি মালিকানায় ছেড়ে দেয়া উচিত। আমি ক্ষমতায় গেলে আমার ছবি সপ্তাহে ১ বারের বেশী দেখানো হবেনা।"

বর্তমান সংকট নিরসনে তিনি খালেদা জিয়ার সংগে বৈঠকে বসতে রাজি যদি সেটা স্রেফ প্রচার সর্বস্ব না হয়।

জামাতের সঙ্গে আঁতাত প্রসংগে হাসিনা বলেন -

"আমি বিরোধী দলের নেত্রী , জামাত - জাতীয় পার্টিও বিরোধী দলের অন্তর্ভুক্ত। সেদিক থেকে আমি সংসদে তাদেরও নেত্রী"..



কিন্তু এখন এই দলটি উস্কানী দেয়ার জন্য খালেদাকে বলছে জামাতের আমীর।
আলোচনা হবে তত্বাবধায়ক ইস্যুতে । সেখানে জামাতের সাথে ভোটের রাজনীতিতে বিএনপি আছে কি না, এটা নির্ধারন করার আওয়ামী লীগ কে? নির্লজ্জ ষ্টাইলে জামাত ত্যাগ করতে বলারই বা ওনারা কে?
এরা ভন্ডামী করছে অথচ জামাতের রাজনীতি নিষিদ্ধ করছে না কেন?

আজকে অনেকে অযাচিত হয়ে পরামর্শ দেন যে জামাত বিএনপি যেন জামাতকে ছাড়ে।
যারা এই পরামর্শ দেয় তারা কি কোনো কালে বিএনপিকে ভোট দিয়েছেন?
জামাতের সঙ্গ ত্যাগ করলে কি বিএনপিকে ভোট দিবেন?
আমার মনে হয় উত্তরটা না। সুতরাং বিএনপি এই প্রসঙ্গে যদি কারো পরামর্শ শোনে তবে শুধু বিএনপির সমর্থকদের পরামর্শই শোনা উচিত।
সুতরাং এত এত সমস্যার মধ্যেও বিএনপি যথেষ্ট পজেটিভিটি দেখিয়েছে। আমার পরামর্শ হল এবার আরো শক্ত হওয়ার সময় এসেছে।
আওয়ামী সরকার বুঝতে পারছে যে আগামী নির্বাচনে তারা নিশ্চিত পরাজয়ের মুখে পড়বে। সুতরাং তারা তাদের হাম্বামী চালিয়েই যাবে। এতে ভড়কে যাবার কিছু নেই।
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×