রণংদেহি ডাকের পরে কলম নিয়ে বসি
বাণীদেবীর মুখোশ পরে অন্তরে ঊর্বসী
ঝপাং করে ভতাং খুলে ছোট্ট পাখির খাঁচা
ইচ্ছেমতন দুষ্টুমি কর,এটুকুনিই বাঁচা
সেই পালকের কলম হবে,সেই আকাশের স্মৃতি
সাঁটতে হবে সাদা পাতায় পেরিয়ে সমাজরীতি
বরণ করি যোদ্ধা তোমার শস্ত্র নিয়ে এস
যুদ্ধ শেষের হরির লুঠে বাতাসা সন্দেশও
কানের ফুটো হোরেসিওয় ভরিয়ে দেব তোর
শর্ত আছে পারবি দিতে সিরিজ লেখার জোর?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


