somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সুমন ঘোষ
আমার লেখার সত্ত্ব আমার কাছেই সংরক্ষিত। বিনা অনুমতিতে কেউ অন্য কোথাও ছাপালে বা প্রকাশ করলে তা আইনত অপরাধ বলে গন্য হবে ।

বিশ্বাস অবিশ্বাসে ভুত ও ভৌতিক ( নবম অধ্যায় )

০৬ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্ব প্রকাশিতর পর -
-আজ ছোট্ট একটা অদ্ভুত ঘটনা বলে নিয়ে আলোচনা করব ভুত-প্রেত-আত্মা নিয়ে বিশদ ভাবে বিভিন্ন ঘটনা দিয়ে। আজ আমি আর এক টা ঘটনার ক্থা জানাই ।
ঘটনাটি হল - তখন সবে বি.কম ভর্তি হয়েছি । কাটোয়ার কাছে করুই বলে এক গ্রামে আমার একদিদির বাড়ী । জামাইবাবু - শ্রী বাসুদেব দাশ , তিনি শিক্ষক ও আস্ট্রলজার । আমি যাচ্ছি দিদির বাড়ী। আমাদের বাড়ী থেকে দুপুরবেলায় খাওয়া-দাওয়া করে বেড়িয়েছি । সময় মত বাস না পাওয়ার জন্য করুই পোঁছতে সন্ধ্যা হয়ে গেল । করুই বাসস্ট্যান্ডে যখন পৌঁছলাম তখন সাড়ে সাতটা । ওখান থেকে দিদির বাড়ী পায়ে হেঁটে কুড়ি/পঁচিশ মিনিট লাগবে । বেশ অন্ধকার হয়ে গেছে । রাস্তা আমি চিনি কিন্তু ভয় লাগছে আমি তো এখানকার লোকের অচেনা তায় আবার অন্ধকার । আমাকে যেতে হলে মুসলমান পাড়া দিয়েই যেতে হবে এবং কবর বা গোর স্থান পার হয়ে । তেঁতুলগাছের তলা দিয়ে গোরস্থান পার হয়ে যাওয়া বেশ ভয়ের ব্যাপার। বুক ডিপ ডিপ করতে লাগল । রাস্তায় তেমন কোন লোকই নেই যে কাঊকে বলব একটু দাঁড়িয়ে দিতে । খুব মুশকিলে পড়েছিলাম । অগত্যা একাই হাঁটতে লাগলাম একটা সিগারেট ধরিয়ে । হাঁটছি তো হাঁটছি । অন্ধকারে বেশ রাস্তা ঠাওর করা যাচ্ছে না । কোন রকমে চলেছি । চারিদিকে জমাট অন্ধকার কিছু দেখা যায় না ভালোকরে । আশেপাশে কোন বাড়ী নেই ফাঁকা রাস্তা আর পাশে ক্ষেত । অনেকটা আসার পর পড়ল মুসলমান পাড়া। মসজিদ দেখে বোঝা গেল । এর পর সেই তেঁতুলতলা ও গোরস্থান । ঠাকুর কে ডাকছি মনে মনে । হে ঠাকুর আমায় পার করে দাও নির্বিঘ্নে । আমার প্রচন্ড ভয় করছে একা একা । হটাৎ কোত্থেকে এক মৌলবী সাহেব এসে আমার সামনে এসে উপস্থিত । পরনে আলখাল্লার মত পোশাক । মুখে সাদা সাদা বড়ো দাড়ি । মাথায় টুপি । আমার সামনে দাঁড়িয়ে আমায় জিঙ্গাসা করলেন “কোথায় যাবে বাপ ?” আমি সভয়ে বল্লাম আমি অমুক পাড়ার অমুকের বাড়ী যাবো । উনি আবার জিঙ্গাসা করলেন “ তুমি কি এখানে নতুন আইস ছো ?” আমি বল্লাম না । আমি আগে এখানে এসেছি বেশ কয়েকবার । উনি আবার জিঙ্গাসা করলেন “ তা হলে তোমার ভয় করছে কেন বাপ ?” আমি বল্লাম আমি এসেছি আগে দিনের বেলায় । আজ বাস না পাওয়ার কারনে এই রাত্রী হয়ে গেল । অন্ধকার তো তাই ভয় করছে । তারপরে এই গোরস্থানে এসে পড়েছি । কোথায় কার গোর আছে অন্ধকারে বুঝে উঠতে পারছি না যদি পা লেগে যায় ! শুনে উনি ঈষত হাসলেন । আমি শুনেছিলাম শুক্রবার গোরস্থানে রাতের বেলায় কোন হিন্দুর ছেলেকে যেতে নেই । তাই আমার খুব ভয় করছে । আমায় একটু পৌঁছে দেবেন মৌলবী সাহেব ? তাহলে খুবই ভালো হয় । উনি বল্লেন “ বাপ ! ভয়ের কিছু নেই - আমি তোমাকে এগিয়ে দিচ্ছি চলো” । মনে আনন্দ এল । যাক কাউকে পাওয়া গেল । উনি সহাস্যে এগিয়ে দিলেন প্রায় বাড়ীর কাছাকাছি । আমি বল্লাম ঐ যে বাড়ী। এবার থাক । আমার আর কোন অসুবিধা নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।আমার বড়ো উপকার করলেন আপনি। উনি সহাস্য মুখে ঠিক আছে বাপ , ঠিক আছে বাপ। এ আর এমন কি। এ তো আমার কর্তব্য । ভালো থেকো বাপ বলে তিনিও চলে গেলেন। আমিও চলে এলাম। দিদির বাড়ী গিয়ে অনেক ক্ষণ ডাকাডাকি করার পর ভিতরে গিয়ে বল্লাম - কেন এত দেরী হলো। আর কে দাঁড়িয়ে দিল। পরে শুনলাম ঐ মোলবী সাহেবের আগের দিন ইন্তেকাল হয়।এ এক আশ্চর্য ঘটনা। এওকি সম্ভব ?
বার বার কেন আমার জীবনেই এই সব ঘটনা ঘটে কি জানি। আমিও অবাক হয়ে যাই । আরোও আছে ছোট বড়ো এরকম অনেক ঘটনা। পরে যদি কখনো সময় পাই বলব। কাল এই ব্লগে আমি ভুত-প্রেত-আত্মা নিয়ে আলোচনা করব। বেশি দিন আর থাকা যাবে না । সময়ও বড়ো অল্প ।
আজ এখানেই ইতি টানলাম।
খুব ভালো থাকুন সকলে।

লেখাটি চলবে - " বিশ্বাস অবিশ্বাসে ভুত ও ভৌতিক " এই শিরোনামে।
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×