somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরিচিত ভাষার চারটি ভিন্ন স্বাদের হাই রেটেড মুভি!

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন ব্লগে পোষ্ট দিই না। আজকে আপনাদের জন্য মুভি রিভিউ দিই, লেখা গুলো জমা থাকুক এটলিস্ট! মুভি গুলো অপরিচিত ভাষার! আমার অপরিচিত ভাষার মুভি দেখতে বেশ চমতকার লাগে! রিভিউ গুলোর শেষে ডাউনলোড লিঙ্ক দেয়া আছে। তো শুরু হয়ে যাক!

প্রথম মুভিঃ

Irréversible (France 2002)

আমি এই মুভি সত্যিকার অর্থে বুঝি নাই। মনে হইসে কিছু লোক ড্রাগস নিয়ে হাই হয়ে কিছু সীন ভিডিও করে মুভি হিসেবে চালিয়ে দিয়েছে। প্রতিটি দৃশ্য ক্রেজীনেস আর ক্রীপিনেস, প্রতিটা দৃশ্যে! ওভাররেটিং হইসে খুব সম্ভব মনিকা বেলুচ্চির একটা সডোমাইজেশন আর নির্যাতনের দৃশ্য আসে, একারনে। মুভি ভর্তি এলকোহল, ড্রাগস, ইন্সেস্ট এর গল্প। আমার বাজে লাগসে, পার্ভার্ট টাইপ।

এধরনের মুভিকে আমি যদ্দুর জানি নন লীনিয়ার ন্যারেটিভ মুভি বলে, যারা জানেন না, তারা গুগল করে জেনে নিন।
IMDb rating: 7.4
mine:4 outta 10



দ্বিতীয় মুভিঃ

Das Leben der Anderen (Germany 2006)

আমার একটা অভ্যাস আছে, কোন সিনেমার কোন ডায়ালগ আমার মনে ধরলে আমি সেটা লিখে রাখি, এই মুভির কিছু ডায়ালগ এরকম-

''Actors are never, who they are!"

আবার ধরেন, সিনেমার নায়ক যখন পিয়ানো বাজাচ্ছিলেন তখন তিনি লেনিন এর একটা কোট করেন, এরকম

''Do you know what Lenin said to Beethoven's Appassionata? he said, if I did keep listening to it, I wont finish the revoulition!

যাইহোক, জার্মানী একত্রীকরন এর আগের গল্প নিয়ে মুভি। একজন স্টাসি বা সিক্রেট পুলিশ, সমাজতান্ত্রিক পূর্ব জার্মানীর, তার পাথর থেকে মানুষ হওয়ার গল্প। গল্পের মূল নায়ক একজন নাট্যকার, যার বন্ধু গ্রেফতার হয়ে আত্মহত্যা করে জেল এ। চরম আঘাত পাওয়া নায়ক যে কিনা আগে থেকেই সরকার বিরোধী, পশ্চিমে জানিয়ে দেয় পুলিশি নির্যাতনের কথা। এই লেখক নায়ক কে ২৪ ঘন্টা নজরদারিতে রাখার সময় সেই স্টাসি অফিসার মানবিকতা, শিল্প, প্রেম ইত্যাদির সঙ্গস্পর্শে এসে বদলে যান, একের পর এক ভুল গুলো ভাংতে থাকে তার। আর বলা ঠিক হবে না, প্রায় স্পয়লার হয়ে গেসে। এটা খুবি বিখ্যাত একটা মুভি!

IMDb rating: 8.5

mine: 8 outta 10

কিছুটা স্লো মুভি, এজন্য ৯ দিই নাই




তৃতীয় মুভিঃ

Daglicht (Netherlands 2013)

আপনাদের যাদের Icendies, Oldboy etc দেখার অভ্যাস আছে, তারা অবশ্যই দেখবেন। গল্পের নায়িকা একজন সিঙ্গেল মাম। সে আবিষ্কার করে তার ছেলে এরন স্বাভাবিক নয়, অটিজম প্রবল তার মাঝে। স্কুলে এক্সপেল্ড হওয়া এরন কে নিয়ে মায়ের কাছে থাকতে আসেন নায়িকা, হঠাত করে মা দেশের বাইরে যাওয়াতে মায়ের ঘরে সে জানতে পারে তার একজন ভাই বর্তমান! কিন্তু তার মা তাকে কখনো বলেনি! এবং সেই ভাই ডাবল মার্ডার কেসের আসামী! লইয়ার নায়িকা অনুসন্ধানে নামে, সত্য কি তাকে জানতেই হবে! আর বলা যাবেনা, স্পয়লার হয়ে যাচ্ছে! শুরুতে নায়িকা যখন টপস খুলে তখন দেইখেন নায়িকার পিঠের এক পাশে গরম পানিতে ঝলসে যাওয়া দাগ আছে, ব্যাপারটা মুভি দেখার সময় মাথায় রাখবেন।

IMDb rating: 7

mine: 8 outta 10


চতূর্থ মুভিঃ

Byeon-ho-in (Korea, South 2013)

চমতকার একটা মুভি, মানুষের বড় হওয়ার গল্প, কিংবা অর্থ উপার্জন করে বড় হওয়ার গল্প আবার হতে পারে সফলতার গল্প! নিজের ফ্যামিলিকে সুখী করার গল্প। সমাজের প্রতি যেই দায়িত্ব এড়িয়ে শুধু নিজের লক্ষ অর্জন কখনো আপনাকে সামগ্রিক সাফল্য দিতে পারবে না, দেশ কিংবা সমাজের প্রতি আপনার দায়বদ্ধতা আপনাকে কিছু হলেও ফেরত দিতে হবে! ইমোশনাল অত্যাচার কম হলেও, গল্প আর স্ক্রীণ প্লে ফাটাফাটি, অসাধারন লেগেসে, বিশেষ করে শেষের দিকে আদালতে আসামী ক্রস এক্সামিনেশন এর সময়।

IMDb rating: 7.8

mine: 9 outta 10

Torrent link:

1.Byeon-ho-in (Korea, South 2013):

https://kickass.so/usearch/the attorney/

2.Irréversible (France 2002)

https://kickass.so/usearch/Irreversible (2002)/

3.Daglicht (Netherlands 2013)

https://kickass.so/usearch/Daylight 2013/

4.Das Leben der Anderen (Germany 2006)

https://kickass.so/usearch/the lives of others 2006/

লিঙ্ক কপি করে নিয়ে এড্রেস বারে পেস্ট করলেই চলে আসবে, আপনি সাইজ/ রেজুলেশন অনুযায়ী নামিয়ে নিবেন।

ধন্যবাদ।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×