সর্বোচ্চ তাপমাত্রা ২১০০ সালে!
২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি বরাবরই আমাদের জন্য অশনিসংকেত। আগামী ২১০০ সালের মধ্যে সেই তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে, যা হবে গত ১১ হাজার ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের ওরিগন স্টেট ইউনিভার্সিটি এবং হার্ভার্ড ইউনিভর্সিটির গবেষকরা এমন তথ্য দিয়েছেন।
সায়েন্স সাময়িকীতে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদন থেকে জানা যায়, সর্বশেষ বরফ যুগের পর এটাই হবে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা। পৃথিবীর ৭৩টি স্থান থেকে প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের পর বিশেষজ্ঞরা এমন তথ্য দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, গ্রিন হাউস গ্যাস বিশেষত কার্বন নিঃসরণের বর্তমান মাত্রা অব্যাহত থাকলে এ শতাব্দীর মধ্যেই ২ থেকে ১১ দশমিক ৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বেড়ে যেতে পারে।
প্রধান গবেষক শন মারকট জানান, এর আগে সর্বোচ্চ দুই হাজার বছরের তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড নিয়ে গবেষণা হয়েছে। এত বড় প্রেক্ষাপট ধরে গবেষণা এটাই প্রথম। তা ছাড়া প্রথমবারের মতো বিশ্বের বিভিন্ন স্থানের তথ্য বিশ্লেষণ করার ফলে বৈশ্বিক তাপমাত্রার ইতিহাস সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া গেছে বলে বিজ্ঞানীদের অভিমত। এই গবেষণা ফলাফলকে আরো গুরুত্ব দেওয়ার কারণ হলো, সর্বশেষ বরফ যুগের পর মানবসভ্যতাজুড়ে তাপমাত্রা বৃদ্ধির ইতিহাস নিয়ে এ গবেষণাটি করা হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন