somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে শব্দই লিখি না কেন আজ..(উৎসর্গঃ রাগ-ইমন)

০৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্ব কথাঃ কবিতাটি লেখা হয়েছিল 30শে জুলাই, রোববার সকালে- রাগ ইমন এর জন্মদিনে- যদিও এ কবিতাটিতে তার শততম পোষ্টের বেদনাময় লেখাটি পড়ার পরে 'লিখতে চাওয়া' কিন্তু 'লিখতে না পারা' মন্তব্য ও অনুভূতিগুলোও যুক্ত হয়েছে। কবিতাটি যথাসময়ে পোষ্ট করতে পারিনি, একেবারেই অপ্রত্যাশিত কিছু ব্যক্তিগত সমস্যার কারণেই। তাই সেই কালপুরুষ-এর জন্মদিনে 7 দিন পরে শুভেচ্ছা জানানোর মতোই A Wish After A Week হিসাবে 7 দিন পর আরেক রোববারে রাগ ইমন কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোষ্ট করা হ'ল এ কবিতা।

যে শব্দই লিখি না কেন আজ,
ধেয়ে যাবে তোমার দিকে.....


Each and every words of my poem must run towards you today... Each and every drops of my eyes must touch your sorrows today...

যে শব্দই লিখি না কেন আজ,
ধেয়ে যাবে তোমার দিকেই

তোমার দিকেই যাবে শুভেচ্ছার শুভ্র যতো মেঘ
'অনবদ্য ভবিষ্যত' প্রার্থনায় নেমে আসা বিপুল বৃষ্টি
কষ্ট ভুলিয়ে দেওয়া
'স্বর্গীয় সুখের কান্নায় ভাসানো' অনিন্দ্য এক হাওয়া।

সকালের সব প্রার্থনা- সুনিশ্চিত
শুধু তোমার দিকেই জড়ো হবে আজ
পৃথিবীর সব ফুল, 'ভুল' ভেঙ্গে ছুটে যাবে
জমে জমে পাথর হয়ে যাওয়া
তোমার যন্ত্রনা শুষে নিতে।

তোমার দিকেই যাবে প্রস্ফুটিত যতো প্রীতির পলাশ
পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে ধেয়ে আসা
'অবাক প্রার্থনায় লেখা' অপরূপ আর্শী বাণী,
তোমার দিকেই যাবে অভিনন্দন মাখা ভাললাগা বৃষ্টির
অসামান্য অনাবিল
অশেষ ঝাপ্টা ।

যে শব্দই লিখিনা কেন আজ
অজান্তেই
তা শুধু 'তোমার ভাল চাওয়া'
আকুল এক প্রার্থনা হয়ে যাবে।

জানি, যেদিকেই প্রসারিত করি-
ঘুরে-ফিরে তোমার দিকেই যাবে
সম্ভ্রমে বাড়িয়ে দেয়া এই হাত,

অযুত বসন্তের মমতা মাখানো মলিনতা-হীন মুগ্ধ স্পর্শ
সে-ও যাবে তোমার দিকেই -
শুধু তোমার জন্যই সবচেয়ে সুন্দর সুরভি ছড়াবে
হৃদয় বাগানে ফোঁটা 'রক্তাক্ত গোলাপ'।

যে শব্দই বলি না কেন আজ
ধেয়ে যাবে তোমার দিকেই-

তোমার দিকেই যাবে কবিতায় গেঁথে দেওয়া প্রেম
তোমার দিকেই যাবে নির্জন রাত্রির আবৃত্তি-আমেজ
তোমার দিকেই যাবে 'সৃজনশীলতা'র জন্য
ক্ষয়ে ক্ষয়ে যুদ্ধ করে, অবশেষে
জয়ের আনন্দে তুলে আনা, অনিঃশেষ যতো প্রাপ্তি আমার।

যে 'কষ্ট'ই আঁকি না কেন আজ- ক্যানভাসে,
এক লহমায় তা' শুধু তোমার বেদনার্ত মুখ হয়ে যাবে-
যে সুর-ই তুলি না কেন আজ গীটারের তারে
কম্পমান বেদনায়
তা শুধু তোমার কান্না-ই হাহাকারে ইথারে ছড়াবে,

অফুরন্ত শুভ-কামনায়, সে সুর সহস্র ক্রন্দন হয়ে
তোমার দিকেই যাবে- চীৎকারে, যন্ত্রনায়।

নিমিষেই সকল কষ্ট মুছে ফেলে
হয়ে যাবে তোমার হৃদয়ে বহমান সেই 'নদী'
বৃষ্টি, আকাশ আর মানুষের জন্য যেখানে প্রতিদিন
অসম্ভব শুদ্ধতায়
গাঢ় থেকে গাঢ়তর হয় প্রেম।

কেউ না জানুক, কেবল সুনীল সমুদ্র জানে,
যে চিঠিই লিখি না কেন আজ চেতনায় অথবা
অবচেতনে,
পৃথিবী অবাক করে তা' বিন্দুমাত্র ঠিকানা ছাড়াই
পৌঁছে যাবে খুব ভোরে , তোমার দরোজায়।


.........................................
রচনাকাল ঃ30/07/2006ইং, ঢাকা
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৫:২৪
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামিলীগ ভোটে না থেকেও যেভাবে ভোটে অংশ নিচ্ছ...

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৪

যদি আগামীকাল ৫০ শতাংশের কম মানুষ ভোট দিতে যায়, এর অর্থ হচ্ছে দেশের এখনও বেশির ভাগ মানুষ নির্বাচনে আওয়াীলীগকে চায়। এই কথা অস্বীকার করার তখন কোন উপায় থাকবে না। তখন... ...বাকিটুকু পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

ভোট ডাকাতদের বয়কট করুন

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৩


আহা, বাংলাদেশের রাজনীতি যেন একটা অদ্ভুত সার্কাস, যেখানে ক্লাউনরা নিজেদেরকে জান্নাতের টিকিটের এক্সক্লুসিভ ডিলার বলে দাবি করে, কিন্তু পকেট ভরে টাকা নিয়ে ভোটের বাজারে ডাকাতি চালায়। জামায়াতে ইসলামীর মতো... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

×