somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় বাংলাদেশে তুমি ভালো থেকো

২০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কী সুন্দর আমাদের দেশ! চারিদিকে সবুজ আর সবুজ। নদীর চ্ছলাৎ চ্ছলাৎ ঢেউ। মাঝির কন্ঠে পল্লীগীতি-ভাটিয়ালী গানের সুর। উদাস দুপুরে রাখালের বাঁশির সুর। লাল-সবুজের পতাকা! যে দেশে পাটিপাতার বনে সাপ আর বেজী খেলা করে। পুকুরে শাপলা ফোটে। পল্লীর দুলালীরা আলপথে হেঁটে যায়। ফুলের উপর প্রজাপতি পাখা নাড়ে। এমন দেশ কী পৃথিবীতে আর একটা আছে? এদেশের রয়েছে হাজারো আন্দোলন সংগ্রাম আর গৌরবোজ্জলের সমৃদ্ধ ইতিহাস। বায়ান্ন, ঊনসত্তর, একাত্তর, একানব্বই’য়ের অনেক বাঁক পেরিয়ে বর্তমানে এসে দাঁড়িয়েছি। এই আমাদের প্রিয় বাংলাদেশ। এত বছর পরে এসে যখন আমি বায়ান্ন’র আতœত্যাগের কথা স্বরণ করি তখন সত্যিই গর্বে আমাদের বুকটা ভরে যায়। একাত্তর’য়ের কথা উঠলে চোখের সামনে ভেসে উঠে লাখো লাখো মানুষের সম্মিলিত প্রতিবাদের প্রতিচ্ছবি। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি লিখছি। শাহবাগের পাবলিক লাইব্রেরীতে বসে।
আমার বুকের ভেতর একটা নদী বইছে নিরবধি। ক্ষোভের আগুণে দগ্ধিভূত হচ্ছে আমার শরীরের রক্ত মাংশ। ঘৃণায় লজ্জায়, অপমানে, অভিমানে মাথা হেট হয়ে যায় যখন দেখি এই দেশকে নিয়ে সরকারী দল কামড়াকামড়ি করছে। খাবলে-ছিবড়ে খাচ্ছে তার সবুজ শরীর। অন্যদিকে লোলুপ দৃষ্টিতে তাঁকিয়ে আছে আমাদের বিরোধীদলের চেলাচামুন্ডারা। একবার এক সরকার আসে তো অন্যবার আরেক সরকার আসে। তারা দুই দলই দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় চরমভাবে ব্যর্থ হয়েছে। বর্তমানেও হচ্ছে। তারা দু’দলই হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিতে সেয়ানে সেয়ানে। মানে সমানে সমান। মাঝখানে ক্ষতিগ্রস্ত হয় দেশের সাধারণ জনগণ। বর্তমানে রাজনৈতিকদলগুলোর রাজনীতি দেখে একথা বিশ্বাস করতে কষ্ট হয় যে, তারা দেশপ্রেম ও উন্নয়নের জন্য রাজনীতি করেন। তবে তাদের মধ্যে দু’চারজন এমন মহৎ ব্যক্তি আছেন যে তাদের দেশপ্রেম, মানবসেবা, মানবিকা দেখে অভিভূত হয়ে যেতে হয়। তাদের পবিত্র চরণে কদমবুচি করতে মনে স্বাদ জাগে। বর্তমানে আমাদের দেশে কত সমস্যা! স্বাধীনতার বেয়াল্লিশ বছর পরও এখনো শতকরা চল্লিশ পার্সেন্ট লোক দরিদ্রসীমার নীচে বাস করে। এছাড়া প্রতি বছর বন্যা, খরা, ঘূণিঝড়ে লাখো লাখো কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়। ঘরবাড়ি তুপানে উড়ে যায়। নদীর বুকে বিলীন হয় হাজার হাজার মানুষের বসত ভিটা। এসব সাধারণ মানুষের জন্য চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, অন্ন, বস্ত্র এবং বাসস্থানের নিশ্চয়তা দিতে পারেনি। চরমভাবে ব্যর্থ হয়েছে। পারলেও দেয়নি কারণ, তারা সাধারণ হত দরিদ্র মানুষদেরকে নিয়ে রাজনীতি করে। তাদেরকে দাবার গুটি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। এভাবে যুগের পর যুগ, দশকের পর দশক আমাদের দেশের আশানুরূপ উন্নয়ণ ঘটেনি। অপরদিকে প্রতিদিন পত্রিকার পাতা উল্টালেই চোখে পড়ে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি আর ধর্ষণের খবর। আমরা তো এমন দেশ চাইনি! যে দেশে ২৮ অক্টোবর দেখতে হবে। লগি-বৈঠার আঘাতে জীবন্ত মানুষকে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হবে! যে দেশে বিশ্বজিতের মত নিরীহ শ্রমিককে চাপাতির আঘাতে খুন হতে হবে। যে দেশে ময়না নামের একজন মেয়েকে দশদিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হবে! যে দেশে ২১ আগস্টে গ্রেনেড় হামলা করে একটি রাজনৈতিক দলকে নেতৃত্বশূণ্যে করার ফায়তারা করা হবে। গুড়িয়ে দেয়া হবে রাজনৈতিক মঞ্চ। যে দেশের শ্রমিকদের দু’বেলা খাবার জুটবে না। যে দেশে দাঁড়ি টুপি ইসলাম মুহাম্মাদ (স), সাহাবায়ে কেরামকে নিয়ে অশ্লীল কদর্য ভাষায় যেমন খুশি তেমন লিখা হবে! আবার মুখ বড় করে বলা হবে এটা নাকি হচ্ছে মুক্তবুদ্ধি-মুক্তচিন্তার প্রকাশ। যে দেশে যুদ্ধাপরাধীদের গাড়ীতে পতাকা উড়বে! সত্যি আমরা এমন দেশ চাইনি। আপনারা কি চেয়েছেন? আমরা চেয়েছিলাম সুখী-সমৃদ্ধ একটি দেশ। যে দেশে সকল ধর্মের সকল মতের সকল বর্ণের মানুষেরা শান্তিতে সৌহাদ্রপূর্ণ পরিবেশে বাস করবে। বাংলাদেশ নাম লেখাবে উন্নত দেশের তালিকায়। সে জন্য দেশপ্রেমিক, সৎ, যোগ্য, মেধাবী তরুণদেরকে এগিয়ে আসতে হবে। আর শিক্ষিত সমাজকে গা বাঁচিয়ে চলার নীতি পরিত্যাগ করতে হবে। সবকিছুর উপরে দেশকে ভালবাসতে হবে। ভাবতে হবে সাধারণ মানুষের কল্যানের কথা। দেশের উন্নয়নের কথা। দেশকে নিয়েই আবর্তিত হোক আমাদের সকল কর্মকান্ড।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×