সবুজ রংটা বুবুর লালটা বুঝি মায়ের!!
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাগজ ঘেটে দেখি
ওমা এ কি ইতিহাস!!
শুধু রক্ত রক্ত
রক্তে একাকার চারিপাশ।
বায়ান্ন কিম্বা বাষট্টি
ছেষট্টি ঊনসত্তর একাত্তর
তাজা রক্তে জমাট
বেঁধে আছে পঁচাত্তর।
চোখ বেয়ে জল পড়ে,
কি হয়েছিল একাত্তরে?
কেন বাবা আলমারি খোলে না?
বললে বকাঝকা কেন করে?
আমি গভীর রাতে দেখেছি
বাবা ধুকরে কাঁদছে
মনে নেই কবে হাসছে!!
বাবার নিষেধে ধরিনি
তালা বদ্ধ আলমারিটা,
আজ জানতে হবে রহস্য
ভেঙ্গে দিলাম গ্লাসটা
আমি এ কি দেখছি!!
এইত মায়ের শাড়ি
রক্তে ভেজা,
এইত বোনের সেলোয়ার কামিজ
ভাজ করা!!
এইত বুবুর পায়ের নুপুর
এই বালাটা বুঝি মায়ের,
এই লাল শাড়িটা
কি বুবুর বিয়ের?
আমার বুবু কোথায়?
আমার মা কোথায়?
তাহলে কি কাগজের পাতায় পাতায়
আমার বুবুর রক্ত নাকি মায়ের?
তাহলে কি ঐ পতাকার
সবুজ রংটা বুবুর
লালটা বুঝি মায়ের?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন