ঝিনুকের আবরণে ঢাকা মুক্তা
গহীন আধাঁরে ঢাকা পৃথিবী সম,
কুঠিল আধাঁরে নিজেকে আটকে
আধাঁর করে রেখেছ মম।
সাগর পাড়ে জন্ম তোমার
হৃদয় হোক সাগর সম,
কালা ভোলা, ছোট বড় মুছে যাক,
মুছে যাক আছে যত অসম।
গানে গানে বাজুক আজি
তোমার সুরেরও বাঁশি,
খোলস ছেড়ে মুক্ত আকাশে
উড়ুক বিজয় নিশান দিবা নিশি।
দেখেছ সাগর, নিল আকাশ,
মুক্ত বিহঙ্গের খেলা,
মুক্ত বাতাসে, মুক্তির গানে
ভেঙ্গে যাক সব শৃংখলা।
নিয়মের যাতা কলে পিষ্ট তুমি
শত সহস্র বছর ধরে,
নিয়তির কাছে মাথা নত করি
কুর্নিশ তাহার তরে।
আইন কানুন আছে যত ভেঙে
এসো নতুন পৃথিবী গড়ি,
তোমাতে আমাতে প্রেমের গানে
হোক আজি সাম্য তরী।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


