somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি বুদ্ধিদীপ্ত ধাঁধা !!! জবাব দেন দেখি !!! (হাল্কা পুরষ্কারের ব্যবস্থা আছে) B-)

০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ আপনাদের এমন একটি ধাঁধা'র সম্মুখীন করব যার সমাধান করতে বেশ খানিকটা নিজের সিপিইউ-এর প্রসেসরটাকে খাটাতে হবে !! তবে হাল্কা আনন্দের খবর হচ্ছে.. এই ধাঁধাটা যিনি সবার প্রথম যুক্তিসহকারে সমাধান করতে পারবেন তিনি-ই প্রথম বিজয়ী হিসেবে গন্য হবেন। আর তার পুরষ্কার ধাঁধার শেষে দেওয়া হল ।
ধাঁধাটি হল :

এক দেশের রাজার কণ্যার যোগ্য পাত্র নির্বাচনে এক পরীক্ষার আয়োজন করলেন। তিনি ঘোষনা দিলেন যে, "যে তাকে সবচেয়ে বিস্ময়কর কিছু করতে পারবে তার কাছে কন্যাকে পাত্রস্থ করবেন।"

তখন সেখানে উপস্থিত ছিল তিন দেশের তিন রাজকুমার ছিল। তারা তখন রাজার ঐ শর্ত শুনে তিন জন একই স্থান থেকে তিন দিকে রওনা হল।
**১ম রাজকুমার কিছুদুর গিয়ে এক সন্ন্যাসীর কাছ থেকে এক যাদুর আয়না পেল, যাতে যাকে ইচ্ছা তাকে দেখা যায়।
**২য় রাজকুমারও অন্য পথে খানিক টা গিয়ে এক দরবেশ এর কাছ থেকে একটা অমৃত ঔষধ লাভ করলেন, যা মৃত মানুষ এর গায়ে ছিটালে জীবন লাভ করে।
**৩য় রাজকুমার অন্যদের মত আলাদা পথে গিয়ে এক পীরের কাছ থেকে পেল যাদুর গালিচা !! যাতে যে কোন স্থানে মাত্র ১ মিনিটে পৌছানো যায়।

এবার ঐ তিন রাজকুমার উপরোক্ত বিস্ময়কর জিনিস সংগ্রহ করে আবার একত্রে মিলিত হলেন। তখন তারা নিজেদের অর্জিত জিনিসগুলোর ক্ষমতা পরখ করে দেখতে চাইল।
তখন ১ম রাজকুমার তার ঐ আয়নাটা বের করে বলল রাজকুমারীকে দেখাও... সঙ্গে সঙ্গে আয়নায় দেখল যে রাজকুমারী সাপে কেটে মারা গেছে এবং তখন তাকে মাটি দিতে নিয়ে যাচ্ছে। তখন ২য় রাজকুমার বলল, " আমার এই অমৃত ঔষধ তার গায়ে ছিটালে সে বেঁচে উঠবে, কিন্তু আমরা ঘটনাস্থলে এত দ্রুত কিভাবে পৌছাব ?
তখন ৩য় রাজকুমার বলল আমার যাদুর গালিচাতে করে এক মিনিটেই ওখানে পৌছানো সম্ভব।

তারপর তারা তিনজন মিলে ঘটনাস্থলে গিয়ে রাজকুমারীকে জীবিত করল।

এখন ব্লগারদের কাছে প্রশ্ন হচ্ছে: রাজা কোন রাজকুমারের কাছে তার কন্যাকে পাত্রস্থ করবেন ??


যিনি সবার আগে যুক্তি সহকারে এর সঠিক সমাধান দিবেন.. তার জন্য রয়েছে ২৯ টাকার মোবাইল এ্যাকাউন্ট রিচার্জ !!!!

** উত্তর দেবার সর্বশেষ সময় আগামীকাল বেলা ১১.৫৯ মিনিট পর্যন্ত
সঠিক উত্তর আগামীকাল বেলা ১২:০৫ মিনিটে দেওয়া হবে।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫০
৭৭টি মন্তব্য ৭২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×