বুঝতে পাওয়ার আগেই পেয়েছি তোমায়
তার পর থেকে শুধু বুঝেই যাচ্ছি এখনো,
মাঝে মাঝে মনে হয় যেন
এসব দুঃখ , বেদনা সবি তোমার জন্যেই ভাবতে পারি আমার,
তাছাড়া ভালবাসা ব্যাতিত অন্য কিছুই ছিল না চাইবার।
মেঘলা সন্ধ্যায় ঘোলাটে চাঁদ যেমন রহস্যময় প্রথিবীকে চেনায়
তুমিও তেমনি রহস্যময় ভালবাসা চিনিয়েছ আমায়,
দিয়েছ জন্মিয়ে ভালবাসতে পাওয়ার জন্য তীব্র আকাঙ্খা
হৃদয়ে প্রেমের নিশানা গেঁথে করেছে জীবন প্রেমময়।
অনন্ত কাল যদি মানুষ বেঁচে থাকত
প্রেম হত তবে বেঁচে থাকবার একমাত্র বিশ্বাস,
তখন কেবল প্রেমকেই জানত আপন করে সবাই
প্রেমের আড়ালে স্রষ্টা ব্যাতিত থাকত না আর কিছুই।
আর সেসব কিছু না হলেও
প্রেমের মর্জাদার কোন ক্ষতি অবশ্য হত না,
কারণ প্রেম না হলে যে
এসব নারী,পুরষ কেউই আমরা-
চিনতাম না একে অপরকে।
৩১-০৫-২০১৫।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



