রাজনৈতিক বিশ্লেষন: খালেদার মুক্তি নিয়ে সরকারের যা ভাবনা।
১১ ই আগস্ট, ২০০৮ রাত ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত কয়েকদিন থেকে লক্ষ্য করছি খালেদাপন্থিরা খালেদার মুক্তির ব্যাপারে অস্থির হয়ে উঠেছে। বিএনপির খালেদাপন্থিরা বিষয়টা এত সহজ ভাবে কেন দেখছে তা আমি বুঝতে পারছি না। কারণ সরকার বিএনপিকে দুই টুকরা না করে খালেদাকে ছাড়বে না এটা একেবারে সুস্পষ্ট। কারণ নির্বাচনের আগে বিএনপি যদি একটি থাকে তাহলে খালেদাপন্থি বিএনপি কোন অজুহাত দেখিয়ে নির্বাচনকে যদি বর্জন করে তাহলে বিশ্ব দরবারে সে নির্বাচনকে গ্রহনযোগ্যতা পাওয়াতে এই সরকারের জন্যে কঠিন হয়ে পরবে। আর খালেদাপন্থি বিএনপি যে আগামী নির্বাচন করতে চাইবে না এটাই স্বভাবিক। কারণ তারা নিশ্চিৎ যে তারা আগামী নির্বাচন যদি করে তাহলে ভরা ডুবি হবে। ফলে চেষ্টা করবে নির্বাচনের আগে নির্বাচনকে নিয়ে একটা জটিলতা সৃষ্টি করা। সেই কারনে সরকার অবশ্যই চাইবে বিএনপিকে দুইটি অংশে বিভক্ত করতে। যদি খালেদাপন্থিরা নির্বাচন বর্জন করে তাহলে অপর বিএনপিকে নির্বাচনে অংশ গ্রহন করায়ে প্রমান করাবে বিএনপির একটা বড় অংশ নির্বাচনে অংশ গ্রহন করেছে। অতএব নির্বাচন সঠিক, নিরপেক্ষ, গ্রহনযোগ্য এবং সুষ্ঠ ভাবে নির্বাচন হয়েছে।
অতএব যতক্ষন সরকার বিএনপিকে দ্বিতীয় আর একটি খণ্ডে পরিনত না করছে ততক্ষন পর্যন্ত খালেদাকে কারাগার থেকে মুক্তি দিবে বলে আমার মনে হয় না।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৮ রাত ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুনচামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?
কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের...
...বাকিটুকু পড়ুন

(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে...
...বাকিটুকু পড়ুনক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?
অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন