
মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য এক মহাজাগতিক টান,
যে টানেতে ছন্দ খুঁজে পায় এ মহাপ্রাণ।
আকাশগঙ্গার ছায়াপথে ঘুরছে কত গ্রহ-তারা,
মহাকর্ষের অটুট বাঁধনে কেউ নয় তো দিশেহারা।
এক নক্ষত্র আরেক তারায় খুঁজে ফেরে তার আলো,
অন্ধকারের বুক চিরে দেয় ভালোবাসার ভালো।
প্রকৃতির এই নিগূঢ় নিয়ম, অদৃশ্য এক সুতো,
যুগ যুগ ধরে বেঁধে রেখেছে সৃষ্টিকে অবিরত।
সেই একই সুর বাজে যেন মানুষের বুকে,
নারী-পুরুষ বাঁধা পড়ে মায়ার এক সুখে।
দুটি ভিন্ন মেরু , মেশে অভিন্ন এক টানে,
তারাদের মতো আলো ছড়ায় দুটি অবুঝ প্রাণে।
বিজ্ঞান যাকে শক্তিরূপে মাপে সূক্ষ্ম ছন্দে,
হৃদয় তাকে ভালোবাসা বলে, ভাসে প্রাণের গন্ধে।
রাতের আকাশ সাক্ষী হয়ে থাকে নীরব প্রহরায়,
দূর নক্ষত্রের ইশারা নামে প্রেমিক যুগলের ছায়ায়।
পরমাণু থেকে মহাকাশ অবধি একই প্রেমের মায়া,
দুটি ভিন্ন সত্তা মিলে গড়ে একটি অভিন্ন কায়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
