somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা, আমায় কেন মানুষ করেছ

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মা, আমার পরতে পরতে তুমি,
জন্মভূমি যেমন বুকের উপরে।
তুমি বলবে-পাগল কোথাকার
আমার চেয়ে তুই অনেক সুন্দর।
আর সাথে তোমার পাগল করা হাসি,
রাশি রাশি ভালোবাসা,
ভালোবাসায় ভালোবাসাময়।
যে হাসি ভরিয়ে দেয় বুকটা আমার,
আবার শীতার্ত করে বিচ্ছেদ বেদনায়।

এইতো সেদিন হাসপাতালের বেডে,
বসে আছ তুমি,
আমি গুনছি সময়
তোমার আসন্ন অপারেসনের।
তুমি বলছ-অপারেসনের পরে,
চলে যাস ঘরে।
থেকে আর করবি টা কী।
আমি মুখে সাহসের ছবি এঁকে,
হারানোর ভয় বুকে অ্যালবামে ঢেকে
বলছি তোমায়-মাইক্রো তো,
বুঝতে পারবে না কিছুই।

হাসছিলে তুমি কথার ফাঁকে
আমাকে বুঝতে না দেবার অভয়-হাসি।
তবু সব কিছু ছাপিয়ে,
হারাবার বেদনা মেলেছে ডানা
আমার বুকে।
আসন্ন ফাঁসির আসামী যেমন প্রতীক্ষায়।

মা, আমাকে কেন সাহসী কর নি অনেকের মতো ?
এইতো শশাঙ্ক, আমার স্কুল-কলিগ,
সাহসী কতটা দেখ ছেলেবেলা থেকে।
বাবার পুলিশের চাকুরি,
আজ এখানে তো, কাল সেখানে,
শশাঙ্কও তাই পরিণত সেই ছেলেবেলা থেকে।
বললো আমাকে ডেকে এইতো সেদিন,
“বুঝলে তো, বাবা বেশিদিন করবে না লাস্টিং,
শোনে নাতো কথা কোনোদিন”।

অবাক চোখে আমার তাকাবার পালা,
চোখে জ্বালা নিয়ে আমি তাকিয়েই থাকি।
এমনটা হ'তো যদি বেশ ভালো হ'তো,
কষ্ট কখনো এসে বাধতো দানা এই বুকে,
সুখে হিমালয় এসে জোগাতো সাহস এই বুকে,
আটকে দিয়ে সকল ব্যথা।
মা, সাহসী না করে আমায়
কেন মানুষ করেছ ?
হারানোর ব্যথা তাই,
হারিয়েই দিল সকল সময়,
কেবল আমাকে, মানুষ আমায়।


ছবি কৃতজ্ঞতা: গুগল
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪২
২২টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

×