তোমায় দিতে আগুন
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমায় দেব আগুন-
তোমায় জ্বালিয়ে দিতেই চাই,
তোমায় দেব আগুন-
তোমায় পুড়িয়ে করবে ছাই ।
হাতে করে আগুন দেব
তোমার বুকে মুখে,
যেইখানেতে ফাগুন করতো খেলা,
আগুনেরই ফুলকিরা সেইখানে
উড়ুক আগুন-সুখে।
যেইখানেতে আসন ছিল পাতা,
আলতো ভাবে আদর খেত
বনের দুষ্টু লতা ,
ছায়ার খোঁজে পাগল হত
আমার ব্যাকুলতা ।
সেইখানে আজ দাবানলের আলো
জ্বালুক আলো, জ্বালুক আলো,
জ্বলুক সকল কালো ।
দুখেরা আজ সুখে
ছড়িয়ে পড়ুক তোমার
বুকে মুখে ।
জ্বালিয়ে দিতে করছি আয়োজন,
আনছি ডেকে আবোল তাবোল
জানি নেই তো প্রয়োজন ।
রাগ তাড়ানো সুখে নিয়ে
প্রবল প্রচুর জ্বর,
দেখো কেমন জ্বালিয়ে দিতে
পারি আমার গড়া ঘর।
যেই ঘরেতে স্বপ্ন ছিল
কান্না অভিমান
ছোট্ট আধো পায়ে
আমার স্বপ্ন সন্তান।
সামনে আমার জ্বলছে
তোমার দেহ,
দাউ দাউ দাউ আলো,
তোমায় দিয়ে দাহ্য প্রচুর
আমি জ্বলছি নিজেই ভালো ।
ছবি কৃতজ্ঞতা : গুগল ও ইন্টারনেট।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫

গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯
স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।
বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন
যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন
তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের...
...বাকিটুকু পড়ুন