somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসায় কি ই বা হয়

১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভালোবাসলে কি স--ব হয়?
এই তো সেদিন পথে হাঁটতে হাঁটতে
পায়ে কাঁটা ফুটে সে কি অবস্থা।
রক্ত বেরিয়ে যন্ত্রণায় একাকার,
কই কাঁটাকে ভালবাসতে পারিনি তো।
অমূল্যর ছেলে আমাকে ভালো মানুষ পেয়ে,
আমার একলা ঘরে এসে আমার পকেট থেকে
একশ টাকার দুটো নোট সরালো।
কই তাকে তো ক্ষমা করে দিতে পারিনি ভালোবেসে?
নিতান্ত আমার কাছে প্রমাণ ছিলো না তাই।
থাকলেও কিই বা করতাম, মনে মনে গজড়ানো ছাড়া?
পাড়ার দোকানদার কি তাহলে আমাকে খুব ভালোবেসে
অন্য সব কিছুর মধ্যে পচা সবজি গছিয়ে দিয়েছিল?
ভালোবাসলে কি না হয়?
আমার ভালবাসা উথলে উঠবে নাকি!
সেদিন প্রমিত আমাকে না জানিয়েই উচ্চশিক্ষার দ্বার
নিজের জন্যে উন্মুক্ত করে এলো।
অথচ খবরটা আমিই তাকে দিয়েছিলাম।
বলেছিলাম-তুমি যখন যাবে আমাকেও খবর দেবে।
ভালোবাসা উন্মুক্ত! ভালবাসলে কি না হয়!
আমি তো নদীর ব্যালকনি!
ভালোবাসায় সবাইকে ধুইয়ে দেব।
ভালোবাসলে কি না হয়?
এই তো সে দিন তোমার নাকের ডগায় পরীক্ষা
রাত জেগেছি তোমার সাথে সারারাত
তুমি যাতে ঘুমিয়ে না পড়
সারারাত জেগেও আফিসে গেছি,
নিজের কাজ ও তো থাকে।
আর তুমি.....
থাক সে কথা, কি আর হবে তাতে।
খুব বড় বড় কথা-ভালোবাসলে কি না হয়!

তবে কি জান, আজ দীর্ঘ দিন
একাকীত্বের প্রবাসে থাকতে থাকতে
মনে হয় ভালবাসলে অনেক কিছুই হতে পারত।
ভালবাসলে অনেক কিছুই হতে পারে।
ভালবাসলে হয়তো অনেক কিছুই হয়।
আজ যন্ত্রণার পারদ সহ্য করতে না পেরে
আমি একা,
যদি ঘরে মরেও থাকি,
তবে মৃত্যু আমার একার।
অথচ অমূল্যর ছেলে আমাকে ঘরের
ভিতরে অসাড়ে একা গোঙাতে দেখে-
সেই রাতে সাইকেলে চেপে
পাঁচ মাইল দূরের ডাক্তারকে
মস্তানি দেখিয়ে ধরে এনেছিল।
ভাল না বাসলে হয়তো এটা হ'ত না।
তোমার কি মনে হয়?

বাসে উঠে টিকিট কাটতে গিয়ে দেখি
ভালোবেসেছে পকেটমারে।
কন্ডাক্টারের মুখ থেকে আমার মতো
ভদ্রবেশী মানুষের জন্যে উপদেশের পুষ্পবর্ষণ।
হঠাৎ দেখি কে একজন উঠে দাঁড়িয়ে
কন্ডাক্টরের সঙ্গে কথা কাটাকাটি করতে করতে
আমার ভাড়া দিয়ে দিলেন।
দেখি আমার পাড়ার সবজি-ওয়ালা!
'চিন্তা করবেন না, আমরা আছি কী করতে।'
ভালোবাসার তবে জোর আছে কী বলো!
তবে মনে হয় ভালোবাসা জিনিসটা সহজপাচ্য নয়।

বাইরের দূষিতটা দেখব না বলে
নিজেকে তখন ঘরের কারাগারে আটকে রেখেছি,
এমন সময়ে প্রমিত এলো।
'তোমার সাথে কিছুতেই যোগাযোগ হচ্ছে না
ফোনেও পাচ্ছি না তোমাকে
চাকরির ভাইভার ডেট আগামী পরশু
জান কি তুমি?'
সত্যিই তো ভালোবাসায় অনেক কিছুই হয়।

অামি যখন যন্ত্রণার চরমে পৌঁছে
সহজ নিষ্কৃতির সহজ পথ বেছে নিতে চলেছি,
তখন তুমি এসে সেই বাতাসে ভাসা বেলুনের সুতো ধরলে
শিশুদের মতো।
যেন কখনো সে বেলুন ফেটে যাবে না,
সুতো ছিঁড়ে যেন উড়েই যেতে পারে না কখনো শিশুর হৃদয়।
ভালোবাসায় কি না হয়!
আমার ঘরের চারপাশে তাই
আমার পায়ে রক্ত ঝরানো সেই কাঁটারই জঙ্গল।






সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×