মাননীয় নেত্রীদ্বয়,আপনাদের উভয়কেই শতকোটিবার সালাম । আপনারা দু,জনে মিলে বিগত ২০বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম ও নিরলসভাবে এইদেশের জনগনের খেদমতে নিয়োজিত আছেন । আমরা এদেশের ১৬কোটি জনগন আপনাদের দু,জনের কাছে তাই চিরকৃতজ্ঞ ও চিরঋনি । আপনাদের এই ঋন বোধ হয় আমরা কোনদিনও শোধ করতে পারব না । তাই আমরা এই দেশের আপাময় জনসাধারন আপনাদের কাছে আমাদের ঋনের বোঝা আর বাড়াইতে চাই না । আমরা জানি, আমাদের নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোন শেষ নাই । আপনারা চোখ বুঝলে আমাদের এই অভাগা জাতির কি পরিনতি হবে, তা ভেবে আপনাদের চোখে ঘুম নেই । তাইতো নাওয়া নেই-খাওয়া নেই, এই পড়ন্ত বয়সেও আপনারা আমাদের জন্য কতই না পরিকল্পনা,মহাপরিকল্পনা নিয়ে দৌড়-ঝাপ করছেন । কিন্ত আপনাদের চারপাশে ঘুরঘুর করা বিশ্বাস ঘাতকের দল আপনাদের বয়সের সুযোগ নিয়ে ক্রমশ আপনাদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে । আমরা জনগন কিন্ত ঠিক বুঝতে পারছি, তাদের এই সকল কর্মকান্ড । কিন্ত আমাদের তো সাধ্যি নাই, আপনাদের কাছে ভিড়ে তা আপনাদের জানানোর । আপনাদের কুড়ি বছরের সব অর্জন কিন্ত তারা শেষ করে দিতে অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে । আপনারা যদি এই ব্যাপারটা খুব দ্রুত বুঝতে না পারেন, তবে সর্বনাশ হয়ে যাবে, যা আপনাদের পরবর্তি প্রজন্মদের উজ্জল ভবিষ্যতের স্বপ্নকে ধূলায় মিশিয়ে দিবে-এই ব্যাপারে কোন সন্দেহ নাই । নিশ্চয়ই আপনারা এমনটা কামনা করেন না । কারন আপনাদের কারো পিতা ও কারো স্বামীর অতীতের ভাল কাজের সুফলই কিন্ত আপনারা ভোগ করছেন উভয়েই । সুতরাং আপনাদের ভাল কাজের সুফল যাতে আপনাদের সন্তানেরা ভোগ করতে পারে সেই ব্যবস্থা কি আপনার রেখে যাবেন না ? তাই আমরা সাধারন জনগন অত্যন্ত দৃঢ়ভাবে চাই, আপনারা উভয়েই এমন কোন সৎ ও যোগ্য লোককে আপনাদের স্থলাভিষক্ত করেন, যারা অত্যন্ত কঠোর হস্তে দেশের এই ক্রান্তিকাল সফলতার সাথে উতরাতে সক্ষম হবে । অন্যথায় আপনাদের অতীতের সব অর্জন ধূলার সাথে মিশে যাবে,যা আপনাদের ভবিষ্যত প্রজন্মদের সম্পূর্ন অন্ধকারে নিমজ্জিত করে ফেলবে । তাই আপনাদের উভয়ের নিকট বিনীত আবেদন, যত দ্রুত সম্ভব আপনাদের যোগ্য উত্তরসূরী নির্বাচন করে তাদের হাতে সমস্ত দায়-দায়িত্ব বুঝাইয়া দিয়া আপনারা অবসরে গিয়ে তাদের কার্যক্রম দূর থেকে পর্যবেক্ষন করে তাদের ভূলত্রুটি গুলি ধরিয়ে দিয়ে দেশে একটি সুষ্ঠু পরিবেশ তৈরী করে আপনাদের ভবিষ্যত প্রজন্মদের উজ্জল ভবিষ্যত নিশ্চিত করুন । আপনাদের জন্য শুভ কামনা ।
মাননীয় নেত্রীদ্বয়, আপনারা দ্রুত অবসরে যান, নচেৎ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।