আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ,
চুনি উঠলো রাঙা হয়ে।
আমি চোখ মেললুম আকাশে-
জ্বলে উঠলো আলো
পূবে পশ্মিমে।
গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর,-
সুন্দর হলো সে।
তুমি বলবে ,এযে তত্ত্বকথা,
এ কবির বাণী নয়।
আমি বলবো,এ সত্য,
তাই এ কাব্য।
এ আমার অহংকার,
অংকার সমস্তমানুষের হয়ে।
মানুষের অহংকার পটেই
বিশ্বকর্মার বিশ্বশিলপ
তত্ত্বজ্ঞাণী জপ করছেন নিশ্বাসে প্রশ্বাসে,-
না,না,না,
না-পান্না,না-চুনি,না-আলো,না গোলাপ,
না আমি,না-তুমি।
ওদিকে,অসীম যিনি তিনি স্বয়ংকরেছেন সাধনা
মানুষের সীমানায,
তাকেই বলে আমি।
সেই আমির গহনে আলো আধারের ঘটল সংগম,
দেখা দিল রূপ,জেগে উঠল রস;
না কখন ফুটে উঠেহল হাঁ,মায়ার মন্রে,
রেখায় রঙে সুখে দুঃখে।।
একে বোলোনা তত্ত্ব
আমার মন হয়েছে পুলকিত
বিশ্বআমির রচনার আসরে
হাতে নিয়ে তুলি,পাত্রে নিয়ে রঙ।।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০০৭ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


