অপেক্ষাতে থাকব আমি রক্তগোলাপ হাতে
ইতি তোমার বন্দে আলী
লিখলো নিয়ে দোয়াত কালি
মেহেরজানের পড়ার ঘরে ছুড়লো পাথর মুড়ে
জানলো না সে, খালাম্মাজান পেলেন সেটা কুড়ে
সেই মোতাবেক বন্দে আলী দিলীপকুমার ছাঁটে
গোলাপ নিয়ে ঠাঁয় দাঁড়িয়ে দীর্ঘ সময় কাটে
ঐ যে আসে আশার আলো !
হৃদয় যে তার তাল হারালো
কিন্তু একি! মেহেরজানের আব্বা কেন পিছে?
প্রাণ বাঁচানোই সত্য এখন আর বাকি সব মিছে।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৯ রাত ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


