“কী যে রাত চলে যায়, একবারই দেখে আয়” – অবিরত বলে যায় মনটা
যাই জানালার পাশে, চেয়ে দেখি পূবাকাশে বয়ে যায় সারা গায়ে শিহরণ
আকাশে উঠেছে শশী আজ তিথি একাদশী চারিদিকে জোছনার বিচরণ
ঘাস পাতা পল্লব জোছনায় স্নাত সব উজ্জ্বল ধূ ধূ মাঠ প্রান্তর
তুমিও তখনই হায় বশীভূত জোছনায় অকারনে ভিজে যায় অন্তর
গল্পটা পুরোনো, শুধু মন জুড়ানো, এখন আর জোছনায় ভিজি না
চন্দ্রের গতি হতে আর জোরে দিনে রাতে ছুটন্ত লাইফ অত ইজি না
নিওনের ঝলকে, লাল নীল ফলকে কোণঠাসা হয়ে যায় চাঁদটা
কত পূর্ণিমা যায় বুড়ি কাটে চরকায় তা দেখার মেটে না যে সাধটা
।
।
।
।
।
।
পুনশ্চঃ চাঁদের ছবিটা আমার তোলা। আর ফটোশপে ঘাস আর তারাগুলো।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ রাত ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


