somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈবের বশে, প্রবাসে

২৯ শে জুলাই, ২০০৯ ভোর ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সৈয়দ আফসার
বিবিধ সংলাপ

তোমার দু-চোখের ক্লান্তি দূর হলো কবে
চুপ করে বসে ছিলে সবুজ ঘাসে—
কি যেন খুঁজছিলে আনমনে; তাই জলে চোখ মুছে
ফেরারি রুমাল

জল গড়িয়ে পড়লে বাধা কই নিবিড় অন্ধকারে
বৃষ্টির মুখ দেখিনি কতদিন হল— সে সব ছবি
স্মরণে এলে কি চোখের জল গুনে রাখা যায় চোখের পাড়ে

নন্দিনী
নন্দিনী তুমি ফুটে আছো একা বেদনার্ত চোখে
দুঃখ পেলে বলো চোখ থেকে তুলে নেবো জল
বৃষ্টি নামার আগে মুঠো ভরে নেব বর্ষা-শ্রাবণ

নন্দিনী কড়াই হাতে নেই; কাঁচা মাংসের গন্ধ গায়ে
মেখে জিরিয়েছি বহুদিন; হয়ত রবে বহুকাল
তুমি বৃষ্টিফুল গেঁথেছো চুলে; উষ্ণতা নিতে জেগেছে নাকফুল

তুমি ঠিক করে বলো-কতটুকু ভালো আছো পতনের সুরে
অপেক্ষা কেবলি গা ছুঁয়ে নামছে গোপনে; নির্মম
ভাগ্যরেখার দ্বারে

লক্ষ্য
কে যেন চলে গেল বেলা শেষে
বৃষ্টির মতো হঠাৎ; ঘূর্ণিবাতাসে

আমাকে লক্ষ্য রাখছে ওই দু’টি চোখ আশ্বাসে
মোহবন্ধনে; তার পাশে

ফেরারি পর্ব ৩
আলোর ভেতর আলো জ্বলছে হরহামেশা কে না জানে
আমি জ্বলিনি কভু কারো আঘাতে;খাল-বিল-নদী-পুকুর পানে
রোদের পাশে পুড়ে কঙ্কাল হবে রোদ; স্বাভাবিকভাবে
রোদ ছুঁবে না কেউ একা; রোদের তৃষ্ণা ছায়া হয়ে যাবে

নীল আকাশ ভালোবাসো জানি— গোপন রাখো বৃষ্টিপাত হলে
রোদ আর খরা
আমি প্রতিদিন দেখি আলো ছাড়া পৃথিবী জ্বলে ওঠে ভোর বেলা
বিকেল হলে তুমি ফিরে এসো; পাখিরাও নীড়ে ফিরে আসে
ফিরিনি আমি আর আমার ধূসরতা

সহজ
তারপরও পেয়ে বসে কতরকম গূঢ়ে; কার জন্য কে পড়ে থাকে একা
নীরবে-গোপনে। যার জন্য ফেলে আসা যায় আরো কিছু সময়
সে কি তার কথা শুনে নেবে রোদের আলোয়; কার কাছে ধার নেব কষ্ট
অসুখ; এজীবন অগুছালো— তাই সবাই বিমূখ। নিঃশ্বাসে কষ্ট
বাড়েনি… সবকিছু মেনে নেই সহজভাবে; সহজেই

বৃষ্টি আবার ফিরবে বলে
অন্ধকার হলে ভয় জাগে মনে; হয়ত অনুভবে তাকে পাবে
দেহ ছুঁয়ে যাওয়া জড়তা উঁকি দেয় চারদিকে— বিস্তর ভাবে
তুমি শিখিয়েছো আত্নহননে কবে যাব; আর্দ্র হবো কবে—
জিহ্বা কি জানতো জল পানে তারও তৃষ্ণা চলে যাবে

যারা অন্ধকার চিনে নেয়; তারা কি দুঃখ-যন্ত্রণা খেয়ে নিলে
টের পাইনি বৃষ্টিপর্ব কবে শুরু হলো; কারা গোপনে চলে গেল
এবার তুমিই বলো বৃষ্টির জন্য কোন ঋতু বেছে নেবো—
কোন ঋতুতে বৃষ্টিপাত না হওয়া আমাদের জন্য ভালো

সংলাপ পর্ব
কখনো ইচ্ছে করে নয়; বেলা গুনে চলে যায়
তুমি ফিরলে না বলে— রাত্রি পুড়ে নদী হল কবে—
আমি তো দাঁড়িয়েছি গুহায়; দূরে রেখেছি ভয়
হয়ত ভাবছো বসে নির্জনতা; আড়ালে-আত্নায়
গোপন প্রলাপ কেউ জানবে না; শুনবে না নিজ ছায়ায়
প্রসারিত করো হাত দু’টি নিজস্ব ভঙ্গিমায়

অক্ষমতা
রোদের কাছে যদি ছায়া ঋণী হয়
বৃষ্টির কাছে তবে মেঘটাই কাল—
বাকিটুকু আড়াল
হাঁটতে গেলে কি যেন পড়ে থাকে পিছে
হাত লুকালো কই; তাকে দেখে বলো—
আনাচে-কানাচে
একদিন পুড়ে যাবো আমি— ফুরিয়ে যাবে
যতকিছু; যত পিছু টান

যোগফল
চিন্তা ছুঁয়ে দেখা যায় না— কি বিস্ময়!
ভাবতে গেলে ভাবনা কত রকম হয়
ভাবনাকে ওজনে নয়; ওজন বিহীন আঁকি
বাকিটুকু চিন্তা করে দেখি—

ভাবনা গণনা করে সহজে কিছু মিলে না
সহজে কোনোকিছু ধরা যায় না
তাই ভাবনা-চিন্তার যোগফল কখনো মিলে না

পরশ
সাবধানে চলো পথে কাদা ___________ ওই যে দেখছো কে-সে বাঁধা
__________মানুষ শিকল ভেঙে আসে শুধু মায়ার টানে
কাদায় খেলেছে শিশুদল ________________ জীবন ভাবে কত সরল
__________ভাবছে কি তারা কঠিন বাস্তবতা আছে জীবনে
সবাই কি পথ মেপে চলে ______________ একা নিজ দোলনায় দুলে __________যারা চলে গেছে ওই পথ ধরে দৃশ্যের নিকটে
লাবণ্য ছুঁয়েছি একা… ____________ প্রীতি ভয় শুধু দিবসের স্মৃতি
_______যদি দূরে চলে যাও দেখো আমি লেগে আছি ঠোঁটে
কাদা যদি মিশে যায় তবে _____________ নিঃশ্বাস নেবে তৃপ্তি ভেবে
_________স্বপ্ন আর বাস্তবতা ঘিরে রাখো ভিন্ন স্বাদ পাবে
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ৭:২৪
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×