somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষার্থীদের বিক্ষোভে এশিয়ান ইউনিভার্সিটির সমাবর্তন পণ্ড

২৭ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষার্র্থীদের বিক্ষোভের মুখে পণ্ড হয়ে গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের অনুপস্থিতিতে সমাবর্তন অনুষ্ঠান শুরু করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠান বর্জন করেন।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) বিশ্ববিদ্যালয়টির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান শুরুর পরপরই এ ঘটনা ঘটে। (বিস্তারিত)

এটি ছিল বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন। এতে ৯৫০ জন ডিগ্রী অর্জনকারীকে সনদ দেওয়ার কথা ছিল।


দাওয়াতপত্র অনুযায়ী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আসার কথা থাকলেও তিনি এবং বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম আসেননি।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম-নীতির তোয়াক্কা না করায় রাষ্ট্রপতি এ সমাবর্তনে যোগ দিতে রাজি হননি বলে সোমবার একটি পত্রিকায় খবর বের হয়।

এমন পরিস্থিতিতে দুপুর সাড়ে বারটার পরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল হাসান মো. সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এর কিছু আগে থেকেই ' ছাত্ররা মানি না' 'রাষ্ট্রপতি ছাড়া হবে না' বলে হৈ-হুল্লোড় করতে থাকেন। অনুষ্ঠান শুরুর পর বিশৃঙ্খলা আরো বাড়তে থাকে।

দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বক্তব্য শুরুর করার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা দাঁড়িয়ে 'রাষ্ট্রপতি ছাড়া মানি না' বলে চিৎকার করতে থাকে। এরমধ্যে একদল শিক্ষার্থী উত্তেজিত অবস্থায় ডায়াসের দিকে চলে যান। এ অবস্থায় উপাচার্য বক্তব্য বন্ধ করে দ্রুত চলে যান। মঞ্চে বসা অন্য বক্তারাও তার সঙ্গে স্থান ত্যাগ করেন। তাদের মধ্যে সমাবর্তন বক্তা ভারতের ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভিএন রাজা শেখারন পিল্লাইও ছিলেন।

এরপরও ছাত্ররা হৈহুল্লোড় করতে থাকে। এসময় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনরত একজনকে ধাওয়া করে শিক্ষার্থীরা। এমনি অবস্থায় ভয়ে কর্তৃপক্ষের লোকজন, অতিথি এবং অনেক শিক্ষার্থী অনুষ্ঠানস্থল থেকে থেকে বের হয়ে যায়।

এসময় 'রাষ্ট্রপতি ছাড়া সনদ নেবেন না' জানিয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে।
মাহবুব আলম নামে এমবিএ ডিগ্রী অর্জনকারী এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন," রাষ্ট্রপতি ছাড়া এ সমাবর্তন আমরা চাই না। আমাদের একটাই দাবি রাষ্ট্রপতি ছাড়া সনদ নেব না।"

সনদ নিতে আসা তোফাজ্জল হোসেন নামে আরেক ছাত্র বলেন,"এমনিতেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দাম নেই। এরমধ্যে চ্যান্সেলর ছাড়া সনদ নিলে মূল্য থাকবে কোথায় ?"

রহিমা খাতুন নামে আরেক শিক্ষার্থী বলেন," রাষ্ট্রপতি ছাড়া সমাবর্তন মানব কি করে।"

সাইফুল ইসলাম নামে আরেক ছাত্র বলেন,"এশিয়ান ইউনিভার্সিটি নিয়ম ছাড়াই সমাবর্তন করছে।"

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল হাসান মো. সাদেক সোমবার বেলা দুইটা ৫০ মিনিটে বলেন,"সমাবর্তন অনুষ্ঠান মুলতবি করা হয়েছে।"

তিনি বলেন,"শিক্ষার্থীদের জন্য সমাবর্তন স্মৃতি হয়ে থাকে। তারা আশা করেছিল চ্যান্সেলর আসবেন। এজন্য আবেগ কিছুটা থাকবেই।"

সমাবর্তন অনুষ্ঠান শুরুর ঠিক আগে উপাচার্য সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি অসুস্থ থাকার কারণে আসতে পারছেন না। এছাড়া মন্ত্রিসভার বৈঠক থাকায় শিক্ষামন্ত্রীও আসতে পারছেন না।

শিক্ষার্থীরা অভিযোগ করছেন, সমাবর্তন বাবদ কর্তৃপক্ষ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে তিন হাজার করে টাকা নিয়েছে। রাষ্ট্রপতি আসবেন না এটা বিশ্ববিবদ্যালয় কর্তৃপক্ষের আগেই জানানো উচিত ছিল।


বিক্ষোভের মুখে দেশে কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন পণ্ড হয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন সমাবর্তনে উপস্থিত বেশ কয়েকজন।
সুত্র: বিডি নিউজ ২৪।কম
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×